সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৪১ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্রসহ বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। লন্ডনভিত্তিক আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়ে এ আবেদন করে। আবেদনে বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি পুনরায় ফিরে পেতে কী ধরনের আইনি ও […]

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্রসহ বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। লন্ডনভিত্তিক আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়ে এ আবেদন করে।

আবেদনে বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি পুনরায় ফিরে পেতে কী ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা জানতে চেয়েছে সংস্থাটি। এবারের ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত আনুষ্ঠানিক অনুমতিপত্র বা ওকালতনামাও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তাঁর পক্ষে আইনি বিষয়ে যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছিল ম্যাট্রিক্স চেম্বার্স। তবে ওই আবেদনের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমতিপত্র সংযুক্ত ছিল না।

ম্যাট্রিক্স চেম্বার্সের দাবি, গণমাধ্যমের খবরের মাধ্যমে তারা জানতে পেরেছে, আগের ই-মেইলটি হাইকমিশন গ্রহণ করেছে। কিন্তু ১০ দিনেও হাইকমিশনের পক্ষ থেকে কোনো জবাব না পাওয়ায় প্রয়োজনীয় তথ্য জানতে আবারও আবেদন পাঠানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর দুই দিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিলের সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ আবেদনের মাধ্যমে শেখ হাসিনার আইনজীবীরা বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। তবে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ