সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

লাইফস্টাইল
১২:৪৯ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫

কোনটির রোগপ্রতিরোধ ক্ষমতা বেশী, আপেল না কমলা?

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  শীতের মৌসুমে অনেক মানুষেরই রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। সে কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে— কোন ফলটি আপনাকে শক্তিশালী সুরক্ষা প্রদান করে— আপেল নাকি কমলা?  বাজারে এ মুহূর্তে পাওয়া যাচ্ছে মৌসুমি ফল আপেল ও কমলা। এতে রয়েছে ভিটামিন ‘সি’। আর পরিমাণের তুলনায় কমলা প্রতি ১০০ গ্রামে ৫৩ দশমিক ২ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ […]

কোনটির রোগপ্রতিরোধ ক্ষমতা বেশী, আপেল না কমলা?
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  শীতের মৌসুমে অনেক মানুষেরই রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। সে কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে— কোন ফলটি আপনাকে শক্তিশালী সুরক্ষা প্রদান করে— আপেল নাকি কমলা? 

বাজারে এ মুহূর্তে পাওয়া যাচ্ছে মৌসুমি ফল আপেল ও কমলা। এতে রয়েছে ভিটামিন ‘সি’। আর পরিমাণের তুলনায় কমলা প্রতি ১০০ গ্রামে ৫৩ দশমিক ২ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ পাওয়া যায়। অন্যদিকে খোসাসহ ১০০ গ্রাম আপেলে ভিটামিনি ‘স পাওয়া যায় ৪ দশমিক ৬ মিলিগ্রাম।

চলুন জেনে নেওয়া যাক, কোন ফল বেশি শক্তিশালী—

দুটি ফলই অ্যান্টি-অক্সিডেন্ট, হাইড্রেশন ও মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যা বিভিন্ন রোগপ্রতিরোধ ক্ষমতার মধ্যে শরীরকে সহায়তা করে থাকে। কমলা ভিটামিন ‘সি’ সমৃদ্ধ হওয়ায় দ্রুত ঠান্ডা থেকে আরোগ্য লাভে ভূমিকা রাখে। অন্যদিকে আপেল অন্ত্রের স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদি রোগপ্রতিরোধ ক্ষমতা স্থিতিশীলতায় ভূমিকা পালন করে থাকে।

এর আগে ২০১৭ সালের এক গবেষণায় দেখা গেছে, ভিটামিন ‘সি’ রোগপ্রতিরোধ ক্ষমতা এবং সংক্রমণ ব্যবস্থাপনা উন্নত করে। কমলা উল্লেখযোগ্যভাবে ভিটামিন ‘সি’ বেশি প্রদান করে। এ জন্য এটি দ্রুত রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বিকল্প হিসেবে কাজ করে থাকে। সুতরাং কমলায় ভিটামিন ‘সি’ বেশি থাকে।

অন্যদিকে আপেলে আছে অ্যান্টি-অক্সিডেন্ট। এ ছাড়া আপেলে কোয়ারসেটিন থাকে এবং কমলাতে হেস্পেরিডিন ও ভিটামিন ‘সি’ থাকে। আপেল কোয়ারসেটিন সরবরাহ করে, যা প্রদাহবিরোধী এবং ভাইরাসবিরোধী কার্যকলাপে সহায়তা করে। আর কমলা হেস্পেরিডিন ও ভিটাসিন ‘সি’ সরবরাহ করে, যা শ্বাসযন্ত্রের উন্নতির সঙ্গে যুক্ত এবং অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে। কমলা অল্প সময়ের মধ্যে শ্বাস-প্রশ্বাসের উপশম প্রদান করে থাকে। আর আপেল প্রতিদিনের জন্য অ্যান্টি-অক্সিডেন্ট সহায়তা প্রদান করে।

শীতকালে তাৎক্ষণিক রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কমলালেবু বেছে নিতে পারেন। দীর্ঘমেয়াদী অন্ত্রভিত্তিক রোগ-প্রতিরোধ ক্ষমতা ও সারাদিন স্থিতিশীল শক্তি চাইলে আপেল খেতে হবে। অনেকেই শীতে আপেল ও কমলা উভয়ই খান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

ডার্ক সার্কেল থেকে মুক্তি
১১ মাস আগে

আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ