Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

লাইফস্টাইল
১২:৪২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫

ডার্ক সার্কেল থেকে মুক্তি

চোখের নিচে কালচে ছাপ বা ডার্ক সার্কেল এখন খুবই সাধারণ একটি সমস্যা। পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ কিংবা শারীরিক দুর্বলতা—সবকিছুই এর পেছনে ভূমিকা রাখতে পারে। অনেক সময় বয়স বাড়ার সঙ্গেও এই সমস্যাটি স্পষ্ট হয়ে ওঠে। অনিয়মিত জীবনযাপন, রাত জাগা, দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা কিংবা অতিরিক্ত ক্লান্তি চোখের নিচে কালচে ভাব তৈরি করে। […]

ডার্ক সার্কেল থেকে মুক্তি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চোখের নিচে কালচে ছাপ বা ডার্ক সার্কেল এখন খুবই সাধারণ একটি সমস্যা। পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ কিংবা শারীরিক দুর্বলতা—সবকিছুই এর পেছনে ভূমিকা রাখতে পারে। অনেক সময় বয়স বাড়ার সঙ্গেও এই সমস্যাটি স্পষ্ট হয়ে ওঠে।

অনিয়মিত জীবনযাপন, রাত জাগা, দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা কিংবা অতিরিক্ত ক্লান্তি চোখের নিচে কালচে ভাব তৈরি করে। এতে মুখের ত্বক প্রাণহীন দেখায় এবং চোখের নিচে হালকা ফোলাভাব দেখা দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন ও প্রাকৃতিক চর্বি কমে যায়, ফলে ত্বক পাতলা হয়ে রক্তনালিগুলো বেশি চোখে পড়ে। এ কারণেও চোখের নিচে কালো ছায়া দেখা যায়। এ ছাড়া শরীরে পানির ঘাটতি থাকলেও চোখ বসে যাওয়া ভাব তৈরি হয়, যা ডার্ক সার্কেলকে আরও স্পষ্ট করে তোলে।

কীভাবে কমাবেন চোখের নিচের কালচে দাগ

দৈনন্দিন জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আনলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান, নিয়মিত ঘুম এবং হালকা ব্যায়াম চোখের ত্বক ভালো রাখতে সাহায্য করে। মোবাইল বা কম্পিউটারের ব্যবহার সীমিত রাখা জরুরি। রাতে ঘুমানোর আগে চোখের মেকআপ অবশ্যই পরিষ্কার করতে হবে। চাইলে ভিটামিন ই সমৃদ্ধ তেল বা ক্রিম ব্যবহার করা যেতে পারে।

ঘরোয়া কিছু সহজ উপায়

টমেটো
চোখের নিচে হালকা করে টমেটোর রস লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল দেখাতে সাহায্য করে।

আমন্ড তেল
রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণ আমন্ড তেল আঙুলে নিয়ে চোখের নিচে আলতোভাবে ম্যাসাজ করুন। নিয়মিত করলে দাগ ধীরে ধীরে হালকা হতে পারে।

দুধ
ঠান্ডা কাঁচা দুধে তুলা ভিজিয়ে চোখের নিচে কিছুক্ষণ রাখুন। দুধ ত্বককে ঠান্ডা রাখে এবং কালচে ভাব কমাতে সহায়ক।

কমলা লেবুর রস
সামান্য কমলালেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে লাগালে কালচে ভাব হ্রাস পেতে পারে। তবে চোখে যেন না লাগে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শসা
শসা গোল করে কেটে কিছুক্ষণ ফ্রিজে রাখুন। এরপর চোখের নিচে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এটি চোখের ক্লান্তি দূর করে আরাম দেয়।

টিব্যাগ
চা বানানোর পর ব্যবহৃত টি-ব্যাগ ফ্রিজে ঠান্ডা করে নিন। এরপর চোখের নিচে রাখুন। কয়েক দিনের মধ্যেই পরিবর্তন টের পাওয়া যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ