সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
২:৩৫ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জামিন পেলেও মুক্তি নয়: আ.লীগের সক্রিয় নেতাকর্মীদের ফের গ্রেফতারের নির্দেশ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় ও প্রভাবশালী নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও যেন মুক্তভাবে চলাফেরা করতে না পারেন—সে লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। নির্দেশনায় বলা হয়েছে, জামিনে ছাড়া পেলেই তাদের বিরুদ্ধে থাকা অন্য মামলায় পুনরায় গ্রেফতার বা ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডিআইজি স্বাক্ষরিত এক গোপন চিঠিতে রাজশাহী […]

জামিন পেলেও মুক্তি নয়: আ.লীগের সক্রিয় নেতাকর্মীদের ফের গ্রেফতারের নির্দেশ ডিআইজির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় ও প্রভাবশালী নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও যেন মুক্তভাবে চলাফেরা করতে না পারেন—সে লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। নির্দেশনায় বলা হয়েছে, জামিনে ছাড়া পেলেই তাদের বিরুদ্ধে থাকা অন্য মামলায় পুনরায় গ্রেফতার বা ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডিআইজি স্বাক্ষরিত এক গোপন চিঠিতে রাজশাহী বিভাগের আট জেলার পুলিশ সুপারদের এ নির্দেশনা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, নিষিদ্ধ বা কার্যক্রম স্থগিত থাকা সংগঠনের যেসব নেতা-কর্মী জামিনে মুক্ত হয়ে আবার সংগঠন শক্তিশালী করার চেষ্টা করতে পারেন কিংবা মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার সক্ষমতা রাখেন, তাদের বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এ ধরনের প্রভাবশালী ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিরা জামিন পেলেই তাদের বিরুদ্ধে থাকা পুরোনো কিংবা নতুন কোনো মামলায় দ্রুত গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখার ব্যবস্থা নিতে হবে। তবে যেসব কর্মীর রাজনৈতিক প্রভাব বা সংগঠনিক সক্ষমতা সীমিত, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেফতারের প্রয়োজন নেই।

চিঠিতে উল্লেখ করা হয়, বিষয়টি আগেও অভ্যন্তরীণভাবে পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছিল। এবার সেটিকে আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিআইপি প্রটোকল ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনাটি প্রকাশ্যে আসার পর নতুন করে গ্রেফতার, জামিন ও আইনি প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ