সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৫৪ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ভবিষ্যতে যেন আরেকটি ‘জুলাই’ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্য সামনে রেখে সংবিধান সংস্কার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনায় অংশ নিতে বিরোধী দলকে লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত […]

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশে ভবিষ্যতে যেন আরেকটি ‘জুলাই’ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্য সামনে রেখে সংবিধান সংস্কার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনায় অংশ নিতে বিরোধী দলকে লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করতে চাইলে বিরোধী দলকে লংমার্চ না করে সংস্কার কমিটির আলোচনায় অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশে যেন স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী রাষ্ট্র ও সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, সে লক্ষ্যে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

সেমিনারে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাষ্ট্রের ক্ষমতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত রাখা উচিত নয়। বরং সংসদ, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে।

জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ