সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৭:৩৩ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি ২০২৬

দ্য হান্ড্রেডের নিলামে নাম লিখিয়েছেন ২৩ বাংলাদেশি, নেই সাকিব

আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের ঐতিহাসিক পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর আসন্ন নিলাম। এই নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। তবে এবার নিলামে অংশ নিচ্ছেন না অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২১ সালে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের মাঠে […]

দ্য হান্ড্রেডের নিলামে নাম লিখিয়েছেন ২৩ বাংলাদেশি, নেই সাকিব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের ঐতিহাসিক পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর আসন্ন নিলাম। এই নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। তবে এবার নিলামে অংশ নিচ্ছেন না অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০২১ সালে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের মাঠে নামার সুযোগ হয়নি। তবে এবার মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের দল পাওয়ার সম্ভাবনা বেশ জোরালো বলে মনে করা হচ্ছে।

নিবন্ধিত বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ পাউন্ড, যা নিলামের সর্বোচ্চ ক্যাটাগরি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক সাফল্যের কারণে এই বাঁহাতি পেসার ইংলিশ কন্ডিশনেও নজর কাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য পেয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। তার ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৭৫ হাজার পাউন্ড। সম্প্রতি বিগ ব্যাশ লিগে দারুণ পারফরম্যান্স এবং পাকিস্তান সুপার লিগে দল পাওয়ার সুবাদে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদ এখন বেশ আলোচিত নাম।

বাকি ২১ জন ক্রিকেটারের সবার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩১ হাজার পাউন্ড করে। এই তালিকায় রয়েছেন— লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, রিপন মণ্ডল, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, সাইফ হাসান, জাকের আলী অনিক ও সাব্বির রহমান।

এবারের নিলামে বিশ্বের ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার নিবন্ধন করেছেন। আগামী ১১ ও ১২ মার্চ নিলামের মাধ্যমে নির্ধারিত হবে কারা কোন দলে সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, এবারের আসরের খেলা শুরু হবে ২১ জুলাই এবং টুর্নামেন্টের পর্দা নামবে ১৬ আগস্ট।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ