সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৭:০০ অপরাহ্ন, ৩ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের কুইন্সে লাউঞ্জের বাইরে ছুরিকাঘাতে ২৯ বছরের যুবক নিহত

নিউইয়র্কের কুইন্সে একটি লাউঞ্জের বাইরে ছুরিকাঘাতে ২৯ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। শনিবার মধ্যরাতের কিছু পর জ্যামাইকা এলাকার ১৭৩-১২ জ্যামাইকা অ্যাভিনিউয়ের বাইরে সুলিমন ফেরিয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানায়, তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। গুরুতর আহত অবস্থায় সুলিমন ফেরিয়েকে হাসপাতালে নেওয়া […]

নিউইয়র্কের কুইন্সে লাউঞ্জের বাইরে ছুরিকাঘাতে ২৯ বছরের যুবক নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের কুইন্সে একটি লাউঞ্জের বাইরে ছুরিকাঘাতে ২৯ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

শনিবার মধ্যরাতের কিছু পর জ্যামাইকা এলাকার ১৭৩-১২ জ্যামাইকা অ্যাভিনিউয়ের বাইরে সুলিমন ফেরিয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানায়, তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

গুরুতর আহত অবস্থায় সুলিমন ফেরিয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্র ও কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলটি তার বাসার খুব কাছেই ছিল।

ঘটনার পর শনিবার দিনভর ঘটনাস্থলে তদন্ত চালায় পুলিশ। এ সময় নিহতের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

তবে কী কারণে বা কীভাবে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়েও পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ