সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৫:১৭ অপরাহ্ন, ৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের ব্রঙ্কসে অফ-ডিউটি গোয়েন্দাকে ৭ বার ছুরিকাঘাত, ম্যাসাচুসেটসে গ্রেপ্তার ২

নিউইয়র্কের ব্রঙ্কসে দায়িত্বের বাইরে থাকা এক গোয়েন্দাকে ছুরিকাঘাত করে তার গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই সন্দেহভাজনকে ম্যাসাচুসেটস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডি’অ্যাঞ্জেলো কারাবায়ো ও স্নাইডার মেহিয়া। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ম্যাসাচুসেটসের লিন শহরের একটি বাড়ির বেসমেন্টে লুকিয়ে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। যুক্তরাষ্ট্রের মার্শালদের আঞ্চলিক পলাতক আসামি ধরার বিশেষ […]

নিউইয়র্কের ব্রঙ্কসে অফ-ডিউটি গোয়েন্দাকে ৭ বার ছুরিকাঘাত, ম্যাসাচুসেটসে গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের ব্রঙ্কসে দায়িত্বের বাইরে থাকা এক গোয়েন্দাকে ছুরিকাঘাত করে তার গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই সন্দেহভাজনকে ম্যাসাচুসেটস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডি’অ্যাঞ্জেলো কারাবায়ো ও স্নাইডার মেহিয়া। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ম্যাসাচুসেটসের লিন শহরের একটি বাড়ির বেসমেন্টে লুকিয়ে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

যুক্তরাষ্ট্রের মার্শালদের আঞ্চলিক পলাতক আসামি ধরার বিশেষ টাস্কফোর্সে দায়িত্ব পালনকারী নিউইয়র্কের গোয়েন্দারা বোস্টনের আঞ্চলিক টাস্কফোর্সের সহযোগিতায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছে, পুলিশের কোনো সদস্যকে লক্ষ্য করে হামলা করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে নিউইয়র্ক পুলিশ বিভাগের পুরো শক্তি প্রয়োগ করা হবে।

তদন্তকারীদের ভাষ্য, গত শুক্রবার ব্রঙ্কসের রশম্বো অ্যাভিনিউ ও ইস্ট ২০৮ স্ট্রিট এলাকায় ডাকাতির সময় ৩৩ বছর বয়সী ওই অফ-ডিউটি গোয়েন্দাকে অন্তত সাতবার ছুরিকাঘাত করা হয়। হামলার সময় তার গলা থেকে একটি চেইনও ছিনিয়ে নেওয়া হয়।

ছুরিকাঘাতে আহত হওয়ার পরও গোয়েন্দা সন্দেহভাজনদের ধাওয়া করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থল থেকে প্রায় দুই ব্লক দূরে যাওয়ার পর তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সোমবার হাসপাতাল থেকে ছাড়ার সময় সহকর্মী ও পুলিশের অন্য সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

নিউইয়র্ক গোয়েন্দা সমিতির সভাপতি স্কট মুনরো বলেন, হামলাকারীদের পালিয়ে যাওয়ার কিংবা লুকিয়ে থাকার কোনো সুযোগ ছিল না। দায়িত্বের বাইরে থাকা এক সহকর্মীর ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না।

অভিযানে সহযোগিতা করা বিভিন্ন সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুনরো বলেন, এখন অভিযুক্তদের বিচারব্যবস্থার কাছে পুরোপুরি জবাবদিহির আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে।

তার ভাষায়, আক্রান্ত গোয়েন্দা এবং নিউইয়র্কের প্রতিটি বাসিন্দা এর চেয়ে কম কিছু প্রত্যাশা করেন না।

তবে ডি’অ্যাঞ্জেলো কারাবায়ো ও স্নাইডার মেহিয়ার বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগে মামলা করা হবে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ