সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:০৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের ব্রঙ্কসে ছিনতাইয়ের চেষ্টার সময় ছুরিকাঘাতে আহত এনওয়াইপিডির গোয়েন্দা

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের নরউড এলাকায় ছিনতাইয়ের চেষ্টার সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক গোয়েন্দা কর্মকর্তা। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত ওই কর্মকর্তা ঘটনার সময় দায়িত্বে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৪৮ মিনিটের দিকে ইস্ট ২০৮তম স্ট্রিট ও রোশামবো অ্যাভিনিউয়ের কাছে ওই গোয়েন্দা কর্মকর্তাকে একাধিকবার […]

নিউইয়র্কের ব্রঙ্কসে ছিনতাইয়ের চেষ্টার সময় ছুরিকাঘাতে আহত এনওয়াইপিডির গোয়েন্দা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের নরউড এলাকায় ছিনতাইয়ের চেষ্টার সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক গোয়েন্দা কর্মকর্তা। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত ওই কর্মকর্তা ঘটনার সময় দায়িত্বে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৪৮ মিনিটের দিকে ইস্ট ২০৮তম স্ট্রিট ও রোশামবো অ্যাভিনিউয়ের কাছে ওই গোয়েন্দা কর্মকর্তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। ছিনতাইয়ের চেষ্টার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

হামলার পর সন্দেহভাজনরা একটি বৈদ্যুতিক সাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তাদের সংগঠন ডিটেকটিভস এনডাওমেন্ট অ্যাসোসিয়েশন। এ ঘটনায় জড়িত একাধিক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, দায়িত্বের বাইরে থাকা অবস্থায় ছিনতাইয়ের ঘটনায় আহত গোয়েন্দা কর্মকর্তা সুস্থ হয়ে উঠছেন। তার পাশে রয়েছে সংগঠনটি। বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারীরা পালিয়ে গেলেও এনওয়াইপিডির গোয়েন্দারা তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আহত গোয়েন্দা কর্মকর্তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঘটনার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত সন্দেহভাজনদের গ্রেপ্তার কিংবা তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ