সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:০৪ অপরাহ্ন, ১ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে বন্দুক সহিংসতা কমাতে ৩৬ মিলিয়ন ডলারের তহবিল

নিউইয়র্ক অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতা কমানোর উদ্যোগ আরও জোরদার করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জন্য প্রায় ৩ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। বৃহস্পতিবার গভর্নর জানান, অঙ্গরাজ্যের ২১টি কাউন্টির বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে মোট ৩ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৯৮৩ ডলার বিতরণ করা হয়েছে। গভর্নরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যের বন্দুক-সহিংসতা […]

নিউইয়র্কে বন্দুক সহিংসতা কমাতে ৩৬ মিলিয়ন ডলারের তহবিল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতা কমানোর উদ্যোগ আরও জোরদার করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জন্য প্রায় ৩ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল।

বৃহস্পতিবার গভর্নর জানান, অঙ্গরাজ্যের ২১টি কাউন্টির বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে মোট ৩ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৯৮৩ ডলার বিতরণ করা হয়েছে।

গভর্নরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যের বন্দুক-সহিংসতা নির্মূল কর্মসূচির আওতাভুক্ত এলাকাগুলোতে ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আহত হওয়ার ঘটনা ঘটেছে—এমন গুলিবর্ষণের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমেছে।

এদিকে কর্মসূচিতে অংশ নেওয়া ১৩টি পুলিশ বিভাগ ২০২৬ সালের আগস্ট পর্যন্ত আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত কোনো মৃত্যুর ঘটনা রেকর্ড করেনি। এসব বিভাগের মধ্যে রয়েছে মাউন্ট ভার্নন, নিউবার্গ, শেনেকট্যাডি, ইউটিকা ও ওয়াটারটাউন।

নিউইয়র্ক সিটির বাইরে অঙ্গরাজ্যের বন্দুক-সহিংসতা নির্মূল কর্মসূচির আওতায় রয়েছে ২৮টি পুলিশ সংস্থা। এর পাশাপাশি জেলা অ্যাটর্নির কার্যালয়, প্রবেশন বিভাগ ও শেরিফের কার্যালয়ও এ উদ্যোগের অংশ হিসেবে কাজ করছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের অপরাধ বিচারসেবা বিভাগের কমিশনার রোসানা রোসাডো বলেন, বন্দুক সহিংসতা কমানোর বিভিন্ন কৌশল বাস্তবায়নে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে অর্থায়ন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

অঞ্চলভিত্তিক বরাদ্দের মধ্যে ওয়েস্টার্ন নিউইয়র্ক পেয়েছে ৯০ লাখ ১৪ হাজার ১৮৫ ডলার। ফিঙ্গার লেকস অঞ্চলে দেওয়া হয়েছে ৬৫ লাখ ৭৯ হাজার ৪৮৬ ডলার এবং ক্যাপিটাল অঞ্চলে বরাদ্দ হয়েছে ৫১ লাখ ২ হাজার ৮৯৬ ডলার।

মিড-হাডসন অঞ্চলে দেওয়া হয়েছে ৫৪ লাখ ১৯ হাজার ৬০৭ ডলার। সেন্ট্রাল নিউইয়র্ক পেয়েছে ৩৫ লাখ ৯৮ হাজার ১২৭ ডলার এবং লং আইল্যান্ডের জন্য বরাদ্দ হয়েছে ২৬ লাখ ১৮ হাজার ৬২৫ ডলার।

এ ছাড়া সাউদার্ন টিয়ার পেয়েছে ১৬ লাখ ৬৭ হাজার ৭৭৪ ডলার, মোহক ভ্যালি পেয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ২৫৬ ডলার এবং নর্থ কান্ট্রি অঞ্চলে বরাদ্দ হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৭ ডলার।

বরাদ্দ করা এই অর্থ নিউইয়র্ক অঙ্গরাজ্যের বন্দুক-সহিংসতা নির্মূল কর্মসূচির আওতায় স্থানীয় পর্যায়ে বন্দুক সহিংসতা ও অন্যান্য সহিংসতা কমানোর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ব্যবহার করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ