সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ফিচার
৪:১৯ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে ভারতের প্রভাব কী?

১৯৯৬ সালে তালেবানরা প্রথম আফগানিস্তানের ক্ষমতায় এলে ভারত তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি এবং সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তখন নয়াদিল্লি তালেবানকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রক্সি হিসেবে বিবেচনা করত। সে সময় তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া মাত্র তিনটি দেশ ছিল—পাকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু হলে ভারত […]

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে ভারতের প্রভাব কী?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

১৯৯৬ সালে তালেবানরা প্রথম আফগানিস্তানের ক্ষমতায় এলে ভারত তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি এবং সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তখন নয়াদিল্লি তালেবানকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রক্সি হিসেবে বিবেচনা করত। সে সময় তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া মাত্র তিনটি দেশ ছিল—পাকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু হলে ভারত তা সমর্থন করে। তালেবান সরকারের পতনের পর ভারত কাবুলে দূতাবাস পুনরায় চালু করে এবং হামিদ কারজাইয়ের নেতৃত্বাধীন নতুন সরকারকে সমর্থন জানায়। এর প্রতিক্রিয়ায় তালেবানরা আফগানিস্তানে ভারতীয় কূটনৈতিক স্থাপনায় একাধিক হামলা চালায়। ২০০৮ সালে কাবুলে ভারতের দূতাবাসে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫৮ জন নিহত হন।

২০২১ সালে তালেবানরা পুনরায় ক্ষমতায় এলে ভারত আবারও দূতাবাস বন্ধ করে দেয় এবং সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে এক বছর পর পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হলে ভারত ধীরে ধীরে কাবুলের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করে।

২০২২ সালে ভারত কাবুলে তাদের মিশন পরিচালনার জন্য বিশেষজ্ঞ দল পাঠায়। পরে ২০২৫ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে দূতাবাস পুনরায় চালু করে। এ ছাড়া গত দুই বছরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানবিক সহায়তার ক্ষেত্রেও আফগানিস্তানে ভারতের ভূমিকা উল্লেখযোগ্য।

কেন তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে ভারত?

মার্কিন বাহিনী প্রত্যাহারের পর ধারণা করা হয়েছিল, পাকিস্তানই প্রথম তালেবান সরকারকে স্বীকৃতি দেবে। কিন্তু বাস্তবে পাকিস্তান অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। এই অভিযোগ অস্বীকার করে তালেবান সরকার। পাশাপাশি পাকিস্তান হাজার হাজার আফগান শরণার্থী বহিষ্কার করলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও তিক্ত হয়।

এই প্রেক্ষাপটে ভারত বাস্তববাদী কূটনৈতিক কৌশল গ্রহণ করে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রবীণ দোন্তি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের উত্তেজনাই নয়াদিল্লি ও কাবুলের ঘনিষ্ঠতার প্রধান চালিকাশক্তি।

২০২৫ সালের মে মাসে কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ হয়। আফগানিস্তান ওই হামলার তীব্র নিন্দা জানালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবান সরকারকে ধন্যবাদ জানায়।

আফগানিস্তানে ভারতের কৌশলগত লক্ষ্য কী?

ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক রাঘব শর্মা বলেন, দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও চীনের প্রভাব বাড়ছে। এর পাল্টা কৌশল হিসেবে ভারত আফগানিস্তানে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায়। তালেবান সরকারের সঙ্গে সম্পৃক্ততাই এ ক্ষেত্রে বাস্তবসম্মত পথ।

সাবেক ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুনায়েত বলেন, বর্তমান তালেবান নেতৃত্ব পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রভাব থেকে দূরে থাকতে চায়। এ কারণে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তবে তালেবানরা ভারতের মানবিক সহায়তা ও কূটনৈতিক নীতিকে ইতিবাচকভাবে দেখছে এবং এই সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ