তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উপস্থিত হন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি জানান, এই সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি। সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “২০২৩ সালের ওয়ার্ল্ড কাপের পর থেকে আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি। এবার […]
ছবি: সংগৃহীত
তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উপস্থিত হন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি জানান, এই সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি।
সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “২০২৩ সালের ওয়ার্ল্ড কাপের পর থেকে আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি। এবার খেললেও অনেক গ্যাপে গ্যাপে হয়েছে, যা আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। যেহেতু এ বছর আমাদের অনেক বেশি ওডিআই ম্যাচ রয়েছে, আমরা পরিকল্পনা ভালোভাবে করতে পারব।”
মিরাজ আরও জানান, এই বিশ্বকাপের আগে দলের জন্য একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করা প্রয়োজন। তিনি বলেন, “ওডিআই ফরম্যাটে আমাদের আগে ভালো একটি প্যাটার্ন ছিল। অনেক সিনিয়র খেলোয়াড় সেই সময় একসাথে অনেকদিন খেলায় অভিজ্ঞতা অর্জন করেছে। কিন্তু এখন তারা খেলছে না, তাই আমাদের বর্তমান খেলোয়াড়দের দায়িত্ব নিতে হবে।”
তিনি আরও যোগ করেন, “যেভাবেই পরিকল্পনা করা হোক না কেন, দিনের শেষে আমাদের মূল লক্ষ্য জয়। কাল থেকে শুরু হওয়া সিরিজ এবং পরবর্তী ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা প্রতিটি সিরিজ ও ম্যাচকে বাই-ম্যাচ ভিত্তিতে দেখছি। আশা করি, সবশেষে ভালো ফলাফল আসবে।”