সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:৪৮ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বার্সেলোনা সভাপতির পদ ছাড়লেন হুয়ান লাপোর্তা

স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হুয়ান লাপোর্তা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। লাপোর্তার সঙ্গে পরিচালনা পর্ষদের আরও কয়েকজন সদস্যও দায়িত্ব ছেড়েছেন। ২০২১ সালের মার্চে সদস্যদের প্রায় ৫৪ শতাংশ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন লাপোর্তা। ক্লাবের সংবিধান অনুযায়ী পূর্ণ মেয়াদ শেষে তিনি পদত্যাগ করেছেন। আগামী […]

বার্সেলোনা সভাপতির পদ ছাড়লেন হুয়ান লাপোর্তা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হুয়ান লাপোর্তা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। লাপোর্তার সঙ্গে পরিচালনা পর্ষদের আরও কয়েকজন সদস্যও দায়িত্ব ছেড়েছেন।

২০২১ সালের মার্চে সদস্যদের প্রায় ৫৪ শতাংশ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন লাপোর্তা। ক্লাবের সংবিধান অনুযায়ী পূর্ণ মেয়াদ শেষে তিনি পদত্যাগ করেছেন। আগামী সাড়ে তিন মাস সহ-সভাপতি রাফা ইউস্তে অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময়ের জন্য একটি পুনর্গঠিত বোর্ড গঠন করা হয়েছে, যার কার্যকাল শেষ হবে আগামী ৩০ জুন।

লাপোর্তার বিদায়ের সঙ্গে নির্বাহী কমিটির আরও আটজন সদস্য পদত্যাগ করেছেন, যাদের মধ্যে প্রশাসনিক ও সামাজিক দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছেন। ফলে ক্লাবের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল শুরু হয়েছে।

বার্সেলোনার বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে লাপোর্তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। একই সঙ্গে আগামী ১৫ মার্চ নতুন বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আসন্ন নির্বাচনে অংশ নিতেই মূলত তিনি দায়িত্ব ছেড়েছেন বলে জানা গেছে।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ভিক্তর ফন্ত, জাভি ভিয়াহোয়ানা এবং মার্ক সিরিয়া।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ