সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:১০ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬

বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা, ন্যাশনাল গার্ড মোতায়েনের আহ্বান মার্কিন আইনপ্রণেতাদের

আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে সম্ভাব্য ড্রোন হামলা ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডকে আরও সক্রিয়ভাবে মোতায়েন করার আহ্বান জানিয়েছেন দেশটির দুই রিপাবলিকান কংগ্রেস সদস্য। তারা ট্রাম্প প্রশাসনের কাছে একটি ‘একীভূত কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থা’ গড়ে তোলার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। গত শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য মাইকেল ম্যাককল ও […]

বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা, ন্যাশনাল গার্ড মোতায়েনের আহ্বান মার্কিন আইনপ্রণেতাদের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে সম্ভাব্য ড্রোন হামলা ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডকে আরও সক্রিয়ভাবে মোতায়েন করার আহ্বান জানিয়েছেন দেশটির দুই রিপাবলিকান কংগ্রেস সদস্য। তারা ট্রাম্প প্রশাসনের কাছে একটি ‘একীভূত কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থা’ গড়ে তোলার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

গত শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য মাইকেল ম্যাককল ও এলাইজাহ ক্রেন একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। এই চিঠি পাঠানো হয় হোমল্যান্ড সিকিউরিটি–বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং পেন্টাগনের প্রধান পিট হেগসেথের কাছে।

চিঠিতে তারা উল্লেখ করেন, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ও বৃহৎ আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে ড্রোন প্রযুক্তির সহজলভ্যতা এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সম্ভাব্য ড্রোন হামলা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল গার্ডকে প্রয়োজনীয় ক্ষমতা ও দায়িত্ব দেওয়া অত্যন্ত জরুরি।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ম্যাচ অনুষ্ঠিত হবে। এসব শহরের আকাশসীমা নিরাপদ রাখা এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন ওই দুই আইনপ্রণেতা।

তারা আরও বলেন, আয়োজক শহরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, জনবল সংকট এবং বিভিন্ন প্রশাসনিক সংস্থার মধ্যে আইনি এখতিয়ার নিয়ে জটিলতা থাকায় নিরাপত্তা ব্যবস্থায় বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় একটি কেন্দ্রীয়ভাবে সমন্বিত নিরাপত্তা কাঠামো অত্যন্ত প্রয়োজনীয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ন্যাশনাল গার্ড তাদের দ্রুত মোতায়েন সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতার কারণে এই ধরনের বড় ইভেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা (Counter-Unmanned Aircraft Systems বা C-UAS) পরিচালনায় তারা কার্যকরভাবে কাজ করতে সক্ষম।

আইনপ্রণেতারা মনে করেন, ন্যাশনাল গার্ডকে যুক্ত করলে ফেডারেল ও অঙ্গরাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলা সহজ হবে।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, বিচার বিভাগ এবং পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ