আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরান–এর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা টুর্নামেন্টে খেলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি দেশটি। ফলে ইরান শেষ পর্যন্ত সরে দাঁড়ালে তাদের জায়গায় কোন দল খেলবে—তা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে 2026 FIFA World Cup। […]
ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরান–এর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা টুর্নামেন্টে খেলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি দেশটি। ফলে ইরান শেষ পর্যন্ত সরে দাঁড়ালে তাদের জায়গায় কোন দল খেলবে—তা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে 2026 FIFA World Cup। এ টুর্নামেন্টে ইরানকে অংশ নেওয়ার আমন্ত্রণও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে আহ্বানে ইতিবাচক সাড়া দেয়নি তেহরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার অবস্থায় নেই তারা।
যদি শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপে অংশ না নেয়, তবে তাদের শূন্যস্থান পূরণ করতে হবে FIFA–কে। সাধারণ নিয়ম অনুযায়ী, যে মহাদেশের দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, সেই মহাদেশ থেকেই বিকল্প দল নেওয়া হয়। ফলে এশিয়া থেকেই নতুন দল নেওয়ার সম্ভাবনাই বেশি।
এই আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে দুটি দেশের নাম—ইরাক ও সংযুক্ত আরব আমিরাত। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দল সরে দাঁড়ালে সেই গ্রুপের রানার-আপ কিংবা সংশ্লিষ্ট মহাদেশে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দলকে সুযোগ দেওয়া হতে পারে।
এই হিসেবে বিশ্বকাপে সরাসরি জায়গা না পেলেও এশিয়ায় তুলনামূলক ভালো র্যাঙ্কিং থাকায় সংযুক্ত আরব আমিরাতের সম্ভাবনা জোরালো বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে ইরাকও আলোচনায় রয়েছে। চলতি মাসে আন্তঃমহাদেশীয় প্লে-অফে তাদের প্রতিপক্ষ হতে পারে বলিভিয়া অথবা সুরিনাম। চাইলে ফিফা সরাসরি ইরাককে বিশ্বকাপে সুযোগ দিতে পারে। সে ক্ষেত্রে প্লে-অফে ইরাকের জায়গায় খেলতে হতে পারে আমিরাতকে।