সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:৪৮ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ইরান, ট্রাম্প বলছেন চাইলে খেলতে পারবে

যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির ক্রীড়া ও তরুণ বিষয়কমন্ত্রী আহমদ দনেয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিশ্চিত করেছেন—ডব্লিউপিডিই নিউজের বরাতে। মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইরান দল নিরাপদ নয়। মাত্র আট–নয় মাসের মধ্যে তারা আমাদের ওপর দুইটি যুদ্ধ চাপিয়েছে এবং হাজার হাজার মানুষ […]

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ইরান, ট্রাম্প বলছেন চাইলে খেলতে পারবে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির ক্রীড়া ও তরুণ বিষয়কমন্ত্রী আহমদ দনেয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিশ্চিত করেছেন—ডব্লিউপিডিই নিউজের বরাতে।

মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইরান দল নিরাপদ নয়। মাত্র আট–নয় মাসের মধ্যে তারা আমাদের ওপর দুইটি যুদ্ধ চাপিয়েছে এবং হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।’

যুক্তরাষ্ট্র কর্তৃক সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর ইরান–মার্কিন যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। তেহরানের দাবি, মার্কিন মাটিতে খেলা নিরাপত্তাহীন এবং গ্রহণযোগ্য নয়।

এদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FIFA–র সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরান দলকে স্বাগত জানানো হচ্ছে এবং তারা চাইলে টুর্নামেন্টে অংশ নিতে পারবে।

ইনফান্টিনো লিখেছেন, ‘এ মুহূর্তে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিশ্বের একতাবদ্ধ হওয়া প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ—তিনি দেখালেন, “Football Unites the World।”’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ