সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:০৭ অপরাহ্ন, ১৬ মে ২০২৬

মেক্সিকোয় শিক্ষকদের আন্দোলনের হুমকি, শঙ্কায় ফুটবল বিশ্বকাপ

মে মাসের অর্ধেক সময় পেরিয়ে গেছে। আগামী জুনের শুরুতেই বসতে যাচ্ছে ফুটবলের বিশ্বকাপ আসর। হাতে সময় খুবই কম। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে বেকায়দায় পড়েছে বিশ্বমঞ্চের সহ-আয়োজক মেক্সিকো। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে শুক্রবার রাস্তায় নেমেছিলেন সরকারি স্কুলের শিক্ষকরা। দাবি মেনে নেওয়া না হলে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ চলাকালীন […]

মেক্সিকোয় শিক্ষকদের আন্দোলনের হুমকি, শঙ্কায় ফুটবল বিশ্বকাপ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মে মাসের অর্ধেক সময় পেরিয়ে গেছে। আগামী জুনের শুরুতেই বসতে যাচ্ছে ফুটবলের বিশ্বকাপ আসর। হাতে সময় খুবই কম। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে বেকায়দায় পড়েছে বিশ্বমঞ্চের সহ-আয়োজক মেক্সিকো। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে শুক্রবার রাস্তায় নেমেছিলেন সরকারি স্কুলের শিক্ষকরা। দাবি মেনে নেওয়া না হলে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ চলাকালীন গণআন্দোলনের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।

আন্দোলনের জন্য শিক্ষক দিবসকে কাজে লাগিয়েছে দেশটির জাতীয় শিক্ষক ইউনিয়ন ‘ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স’। সংস্থাটির প্রায় তিন হাজার সদস্য রাজধানী মেক্সিকো সিটির সড়কে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

আন্দোলনকারীদের একজনের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা এখন আর অগ্রাধিকার নয়; বরং বিশ্বকাপে মিলিয়ন ডলারের ব্যবসাই এখন মুখ্য।’ মিছিলে এক বিক্ষোভকারী অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়ে ফুটবল ড্রিবলিংও করেন।

সরকার ও শিক্ষক ইউনিয়নের মূল নেতৃত্ব ৯ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্তে সম্মত হয়েছিল। তবে ইউনিয়নের ভেতরে বিভেদ তৈরি হয়েছে। বড় একটি অংশ এ প্রস্তাব প্রত্যাখ্যান করে শতভাগ বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে। বর্তমানে মেক্সিকোয় একজন সরকারি স্কুলশিক্ষক মাসে প্রায় ৯৬৭ ডলার বেতন পান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ১৮ হাজার টাকার সমান।

মেক্সিকান শিক্ষকদের এ আন্দোলন ও হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকেরা। কারণ অতীতে বিভিন্ন দাবিতে টানা কয়েক দিন রাজধানী মেক্সিকো সিটি কার্যত অচল করে ফেলেছিলেন শিক্ষকরা।

যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো। ধারণা করা হচ্ছে, টুর্নামেন্ট উপলক্ষে দেশটিতে প্রায় ৫০ লাখ পর্যটকের সমাগম হবে। এমন গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষকদের আন্দোলনের হুমকি দেশটির সরকারকে বড় দুশ্চিন্তায় ফেলেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ