সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:৫৩ অপরাহ্ন, ৫ মার্চ ২০২৬

মেসির জন্য মেক্সিকান শিল্পীর বিশেষ উপহার

মাঠের বাইরে স্মরণীয় এক মুহূর্ত উপভোগ করলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আর্জেন্টাইন অধিনায়ক একটি ব্যতিক্রমধর্মী উপহার পেয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন। একজন মেক্সিকান শিল্পীর তৈরি বিশেষ ফুটবলটি হাতে পেয়ে বিস্ময়ও প্রকাশ করেন এই তারকা ফুটবলার। বলটির গায়ে নিখুঁতভাবে আঁকা হয়েছে মেসির পরিবারের প্রতিকৃতি। শিল্পকর্মটিতে মেসির পাশাপাশি তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তান—থিয়াগো মেসি, […]

মেসির জন্য মেক্সিকান শিল্পীর বিশেষ উপহার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মাঠের বাইরে স্মরণীয় এক মুহূর্ত উপভোগ করলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আর্জেন্টাইন অধিনায়ক একটি ব্যতিক্রমধর্মী উপহার পেয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন।

একজন মেক্সিকান শিল্পীর তৈরি বিশেষ ফুটবলটি হাতে পেয়ে বিস্ময়ও প্রকাশ করেন এই তারকা ফুটবলার। বলটির গায়ে নিখুঁতভাবে আঁকা হয়েছে মেসির পরিবারের প্রতিকৃতি।

শিল্পকর্মটিতে মেসির পাশাপাশি তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তান—থিয়াগো মেসি, মাতেও মেসি ও চিরো মেসি–এর ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এই অনন্য শিল্পকর্মটি তৈরি করেছেন মেক্সিকান শিল্পী জোভানা গার্সিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রেট্রাটার্টেবিজেজি’ নামে পরিচিত এই শিল্পী জানান, ফুটবল ও পরিবার—মেসির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই বিষয়কে একসঙ্গে তুলে ধরতেই তিনি এমন একটি শিল্পকর্ম তৈরি করেছেন।

সাংবাদিক গনসালো ইগলেসিয়াস–এর সঙ্গে একটি সাক্ষাৎকার শেষে উপহারটি মেসির হাতে তুলে দেওয়া হয়। বিশেষ এই উপহার পেয়ে আর্জেন্টাইন মহাতারকার মুখে দেখা যায় আনন্দ ও কৃতজ্ঞতার হাসি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ