আগামী ৩০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ধাপে ধাপে বন্ধ হতে যাচ্ছে কাগজের চেক। এর পরিবর্তে চালু হবে ইলেকট্রনিক পেমেন্ট। বিষয়টি নিশ্চিত করেছে সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাহী আদেশ ১৪২৪৭ অনুযায়ী ফেডারেল সুবিধা প্রদানে আধুনিকীকরণ আনা হচ্ছে। এখন থেকে অর্থপ্রদান সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বা প্রিপেইড ডেবিট কার্ডে জমা হবে। ডাকযোগে চেক পাঠানোর প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। […]
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ধাপে ধাপে বন্ধ হতে যাচ্ছে কাগজের চেক। এর পরিবর্তে চালু হবে ইলেকট্রনিক পেমেন্ট। বিষয়টি নিশ্চিত করেছে সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাহী আদেশ ১৪২৪৭ অনুযায়ী ফেডারেল সুবিধা প্রদানে আধুনিকীকরণ আনা হচ্ছে। এখন থেকে অর্থপ্রদান সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বা প্রিপেইড ডেবিট কার্ডে জমা হবে। ডাকযোগে চেক পাঠানোর প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।
যারা এখনো কাগজের চেক নিচ্ছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছে সোশ্যাল সিকিউরিটি কর্তৃপক্ষ। সময়সীমার আগে ইলেকট্রনিক পেমেন্টে সুইচ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। প্রয়োজনে কল করতে হবে ১-৮০০-৯৬৭-৫০৪২ নম্বরে।
ইলেকট্রনিক পেমেন্টের সুবিধার মধ্যে রয়েছে দ্রুত তহবিল প্রবেশাধিকার, নিরাপত্তা বৃদ্ধি এবং সহজে অর্থপ্রাপ্তি। এর ফলে ব্যাংকে যাওয়ার ঝামেলা থাকবে না।
ফেডারেল বেনিফিট পেমেন্ট পাওয়ার দুটি উপায় থাকবে। প্রথমত, সরাসরি জমা–যেখানে চেকিং বা সঞ্চয়ী অ্যাকাউন্টে অর্থ জমা হবে। দ্বিতীয়ত, ডাইরেক্ট এক্সপ্রেস কার্ড–যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের জন্য প্রিপেইড ডেবিট কার্ডের ব্যবস্থা রাখা হয়েছে।
সোশ্যাল সিকিউরিটি অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করে ওএএসডিআই সুবিধাভোগীরা সরাসরি জমার তথ্য পরিচালনা করতে পারবেন। সম্পূরক নিরাপত্তা আয় (এসএসআই) প্রাপক ও আন্তর্জাতিক সুবিধাভোগীরা কল করতে পারবেন ১-৮০০-৭৭২-১২১৩ নম্বরে।
কর্তৃপক্ষ বলছে, ইলেকট্রনিক পেমেন্ট কেবল সুবিধাভোগীদের জন্য নয়, সামগ্রিক ব্যবস্থাপনার জন্যও নিরাপদ ও কার্যকর একটি পদক্ষেপ।