পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ […]
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী রমজান শুরু হওয়ার আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্রমাস অতিক্রম করবে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের মাধ্যমে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময় সম্পর্কে আগাম ধারণা পাওয়া গেলেও ধর্মীয়ভাবে তারিখ চূড়ান্ত করার ক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টি গুরুত্বপূর্ণ।
তাই ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ৯ বা ১০ মার্চ ঈদুল ফিতর পালনের সম্ভাবনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
সূত্র: গালফ নিউজ