যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৯টি আসন জিতে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটিক পার্টি। ১৯৯০ সালের পর কোনো সাধারণ নির্বাচনে দলটি এত বেশি আসন পায়নি। এতে গত ৩৬ বছরের মধ্যে প্রতিনিধি পরিষদে নিজেদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি। বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা এপি জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) টেনেসি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়া ব্রডরিক রিপাবলিকান […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৯টি আসন জিতে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটিক পার্টি। ১৯৯০ সালের পর কোনো সাধারণ নির্বাচনে দলটি এত বেশি আসন পায়নি। এতে গত ৩৬ বছরের মধ্যে প্রতিনিধি পরিষদে নিজেদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি।
বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা এপি জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) টেনেসি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়া ব্রডরিক রিপাবলিকান প্রার্থী স্কট ডেসজারলাইসকে পরাজিত করার পর দলটির আসনসংখ্যা ২৫৯-এ পৌঁছায়। এখনো আরও তিনটি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। অন্যদিকে, রিপাবলিকান পার্টি পেয়েছে অন্তত ১৭৩টি আসন।
আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদ ও সিনেট—যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা রয়েছে। তবে হোয়াইট হাউসে দায়িত্ব পালন করবেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটিতে এমন এক বিভক্ত সরকারব্যবস্থা তৈরি হতে যাচ্ছে, যেখানে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ থাকবে বিরোধী দলের হাতে, আর প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন রিপাবলিকান নেতা।
নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনের জন্য বেশ কয়েকটি অগ্রাধিকার নির্ধারণ করেছে ডেমোক্র্যাটরা। এর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা খাতে সহায়তা পুনর্বহাল এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করা।
এদিকে, প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস স্পিকার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার নজির গড়বেন। তবে স্পিকার নির্বাচনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
তথ্যসূত্র: এপি