সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৭:২৭ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

অনিশ্চয়তায় ভারত–পাকিস্তান মহারণ

সব নাটকীয়তা ও অনিশ্চয়তা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। তবে ম্যাচের আগে এবার নতুন করে শঙ্কা তৈরি করেছে আবহাওয়া পরিস্থিতি। বৃষ্টির পূর্বাভাসে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বজ্রসহ […]

অনিশ্চয়তায় ভারত–পাকিস্তান মহারণ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সব নাটকীয়তা ও অনিশ্চয়তা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। তবে ম্যাচের আগে এবার নতুন করে শঙ্কা তৈরি করেছে আবহাওয়া পরিস্থিতি। বৃষ্টির পূর্বাভাসে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে, যেখানে ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা ৭টায়। ফলে নির্ধারিত সময় অনুযায়ী খেলা শুরু হওয়া ও নির্বিঘ্নে শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বৃষ্টির কারণে ম্যাচে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি নিয়ম অনুসারে ফল নির্ধারণ করা হবে। সে ক্ষেত্রে উভয় দলকে অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে ম্যাচের ফল বৈধ করতে। ওভার কমে গেলে ডিএলএস পদ্ধতির মাধ্যমে ফল নির্ধারণ করা হবে। গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। যদি পুরো ম্যাচই পরিত্যক্ত হয়, তবে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হবে।

এর আগেও এই ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে আপত্তি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। পরে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির প্রতিনিধিদের বৈঠকের পর ৯ ফেব্রুয়ারি সেই সিদ্ধান্ত পরিবর্তন করে পাকিস্তান। এতে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সংশয়ের অবসান ঘটে।

তবে এখন বৃষ্টির আশঙ্কায় আবারও ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা দুই দেশের ক্রিকেটভক্তদের উদ্বিগ্ন করে তুলেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ