নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ বাসভবন গ্রেসি ম্যানশনে ফিরেছেন তিনি। চিকিৎসকদের আশা, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন মেয়র। মামদানির প্রেস সচিব জো ক্যালভেলো জানান, শুক্রবার সকাল ১১টা ৩৩ মিনিটে অস্ত্রোপচার শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর দুপুর […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ বাসভবন গ্রেসি ম্যানশনে ফিরেছেন তিনি। চিকিৎসকদের আশা, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন মেয়র।
মামদানির প্রেস সচিব জো ক্যালভেলো জানান, শুক্রবার সকাল ১১টা ৩৩ মিনিটে অস্ত্রোপচার শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টা ৪২ মিনিটে তা শেষ হয়। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন।
মেয়রের সুস্থ হয়ে ওঠার সময় নিউইয়র্ক সিটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রথম উপমেয়র ডিন ফুলাইহান।
৩৫ বছর বয়সী মামদানি গত সপ্তাহে সংবাদকর্মীদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে চোট পান। দৌড়ে বল ধরতে যাওয়ার সময় তার অ্যাকিলিস টেন্ডন ক্ষতিগ্রস্ত হয়। অ্যাকিলিস টেন্ডন হলো গোড়ালির পেছনের অংশে থাকা শক্তিশালী টিস্যু, যা পায়ের পেশিকে গোড়ালির হাড়ের সঙ্গে যুক্ত করে এবং হাঁটা, দৌড়ানো ও লাফানোর মতো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অস্ত্রোপচারের আগে মামদানি জানিয়েছিলেন, জীবনে প্রথমবার অস্ত্রোপচার করতে যাওয়ায় কিছুটা উদ্বিগ্ন বোধ করছেন তিনি। তবে বাস্কেটবল তারকা জেসন টেটামের একই ধরনের অস্ত্রোপচারের অভিজ্ঞতার কথা মনে করে নিজেকে সাহস জোগাচ্ছিলেন।
হাসপাতাল থেকে বাসায় ফেরার পর আপাতত বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন নিউইয়র্কের মেয়র। এ সময়ে নগর প্রশাসনের নিয়মিত কার্যক্রম সামলাচ্ছেন প্রথম উপমেয়র ডিন ফুলাইহান।
তথ্যসূত্র: আওয়াজবিডি