সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৩:৫৫ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬

অ্যাপলের একাধিক সেবা অচল, অ্যাপল পে-আইক্লাউড ব্যবহারে ভোগান্তিতে হাজারো গ্রাহক

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অ্যাপলের একাধিক সেবা সাময়িকভাবে অচল হয়ে পড়ে। এতে অ্যাপল পে, অ্যাপ স্টোর, আইক্লাউড ও অ্যাপল সাপোর্ট ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক। ডাউনডিটেক্টরে ব্যবহারকারীদের অভিযোগ জমা পড়তে শুরু করে স্থানীয় সময় দুপুরের কিছু পর থেকে। অনেকেই অ্যাকাউন্টে প্রবেশ করতে, অ্যাপ ডাউনলোড করতে এবং নতুন ডিভাইস সক্রিয় করতে সমস্যার কথা জানান। যুক্তরাষ্ট্রের বাইরেও […]

অ্যাপলের একাধিক সেবা অচল, অ্যাপল পে-আইক্লাউড ব্যবহারে ভোগান্তিতে হাজারো গ্রাহক
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অ্যাপলের একাধিক সেবা সাময়িকভাবে অচল হয়ে পড়ে। এতে অ্যাপল পে, অ্যাপ স্টোর, আইক্লাউড ও অ্যাপল সাপোর্ট ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক।

ডাউনডিটেক্টরে ব্যবহারকারীদের অভিযোগ জমা পড়তে শুরু করে স্থানীয় সময় দুপুরের কিছু পর থেকে। অনেকেই অ্যাকাউন্টে প্রবেশ করতে, অ্যাপ ডাউনলোড করতে এবং নতুন ডিভাইস সক্রিয় করতে সমস্যার কথা জানান।

যুক্তরাষ্ট্রের বাইরেও কয়েকটি দেশ থেকে একই ধরনের সমস্যার খবর পাওয়া গেছে। ব্রাজিল, গ্রিস ও লাটভিয়ার ব্যবহারকারীরাও অ্যাপলের বিভিন্ন সেবা ব্যবহারে বিঘ্নের কথা জানিয়েছেন। লাটভিয়ায় অ্যাপল পে কাজ না করার অভিযোগও উঠেছে।

তবে সেবাগুলো কেন অচল হয়ে পড়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানায়নি অ্যাপল। কখন সমস্যার সম্পূর্ণ সমাধান হবে, সেটিও স্পষ্ট নয়।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ