নিজেকে বিসিবির ‘বৈধ’ সভাপতি দাবি করে অ্যাডহক কমিটি ঘোষণার দিনই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। পরে সেই চিঠি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছেও পাঠানো হয়। তবে এ বিষয়ে আইসিসির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা এখনো স্পষ্ট নয়। শুরুর দিকে আইনি পদক্ষেপের আলোচনা থাকলেও আপাতত সে পথে না যাওয়ার ইঙ্গিত মিলেছে বুলবুল […]
ছবি: সংগৃহীত
নিজেকে বিসিবির ‘বৈধ’ সভাপতি দাবি করে অ্যাডহক কমিটি ঘোষণার দিনই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। পরে সেই চিঠি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছেও পাঠানো হয়। তবে এ বিষয়ে আইসিসির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
শুরুর দিকে আইনি পদক্ষেপের আলোচনা থাকলেও আপাতত সে পথে না যাওয়ার ইঙ্গিত মিলেছে বুলবুল ও তার সঙ্গে থাকা ক্ষমতাচ্যুত পরিচালকদের অবস্থান থেকে।
জানা গেছে, সাতজন পরিচালক পদত্যাগ করার পর বোর্ডে মোট ১৮ জন পরিচালক ছিলেন। ক্ষমতা হারানোর পর এখন এই ১৮ পরিচালক নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার চেষ্টা করছেন এবং পরিস্থিতি আরও কোন দিকে যায়, সেটি পর্যবেক্ষণ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক পরিচালক বলেন, আইনি লড়াইয়ে গেলে ক্রিকেটের বাস্তব কোনো উপকার হবে না। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে যদি কার্যক্রম স্বাভাবিকভাবে এগোয়, তাহলে অযথা জটিলতা তৈরি করে লাভ নেই।
আরেক ক্ষমতাচ্যুত পরিচালকও একই সুরে বলেন, মামলা-মোকদ্দমায় গিয়ে খুব বেশি ফল পাওয়ার সুযোগ নেই। তাই আপাতত এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
তবে ভবিষ্যতে আইনি পথে হাঁটার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। বুলবুল ও অন্য সাবেক পরিচালকদের দাবি, পরিস্থিতি বিবেচনায় পরে সবাই মিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।