নারায়ণগঞ্জের বন্দরে একটি খামারের বিশাল আকৃতির অ্যালবিনো মহিষ এখন ব্যাপক আলোচনায়। প্রায় ৭৫০ কেজি ওজনের এই মহিষটির আচরণ ও আক্রমণাত্মক স্বভাবের কারণে খামারিরা এর নাম দিয়েছেন “নেতানিয়াহু”। বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার একটি খামারে রাখা মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ। খামার কর্তৃপক্ষের দাবি, মহিষটি খুবই চঞ্চল ও বদমেজাজি। কেউ সামনে গেলেই ফোঁস ফোঁস […]
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দরে একটি খামারের বিশাল আকৃতির অ্যালবিনো মহিষ এখন ব্যাপক আলোচনায়। প্রায় ৭৫০ কেজি ওজনের এই মহিষটির আচরণ ও আক্রমণাত্মক স্বভাবের কারণে খামারিরা এর নাম দিয়েছেন “নেতানিয়াহু”।
বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার একটি খামারে রাখা মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ। খামার কর্তৃপক্ষের দাবি, মহিষটি খুবই চঞ্চল ও বদমেজাজি। কেউ সামনে গেলেই ফোঁস ফোঁস শব্দ করে তেড়ে আসে। এমনকি যারা নিয়মিত তাকে খাওয়ায় ও দেখাশোনা করে, তাদের প্রতিও অনেক সময় আক্রমণাত্মক আচরণ করে।
খামারসংশ্লিষ্টরা জানান, মহিষটির চোখ, চুলের ধরন ও স্বভাবের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মিল খুঁজে পেয়েই এই নাম দেওয়া হয়েছে। শুধু একটি নয়, খামারে থাকা একই জাতের আরও কয়েকটি মহিষের নামও “নেতানিয়াহু-ওয়ান”, “নেতানিয়াহু-টু” থেকে শুরু করে ধারাবাহিকভাবে রাখা হয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জেই আরেকটি অ্যালবিনো মহিষ “ডোনাল্ড ট্রাম্প” নামে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় নতুন আলোচনায় এসেছে “নেতানিয়াহু” নামের এই মহিষ।
দর্শনার্থীদের অনেকে বলছেন, মহিষটির আক্রমণাত্মক ভঙ্গি ও আচরণ দেখেই নামকরণটি আরও বেশি আলোচনায় এসেছে। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষগুলোকে বিশেষ যত্নে পালন করা হচ্ছে। প্রতিদিন পুষ্টিকর খাবার, নিয়মিত গোসল ও আলাদা পরিচর্যার ব্যবস্থা রয়েছে। তবে মেজাজ গরম থাকায় রাখালদের সবসময় সতর্ক থাকতে হয়।
কোরবানির ঈদ সামনে রেখে ব্যতিক্রমী নামের এসব পশু এখন মানুষের কৌতূহল ও আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে।