সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:১০ পিএম, ১৮ মার্চ ২০২৬

আদালতের রায়ে সেনেগালের শিরোপা এখন মরক্কোর

নাটকীয়তায় ভরা আফ্রিকান কাপ অব নেশন্স–এর ফাইনালে জিতে শিরোপা তুলেছিল সেনেগাল। তবে দীর্ঘ সময় পর সেই ফলাফল বদলে দিয়ে নতুন চ্যাম্পিয়ন হিসেবে মরক্কো–কে ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। মঙ্গলবার আপিল শুনানিতে বিশৃঙ্খলা ও নিয়ম ভঙ্গের দায়ে সেনেগালকে অযোগ্য ঘোষণা করা হয় এবং মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। গত জানুয়ারির ফাইনালে নির্ধারিত […]

আদালতের রায়ে সেনেগালের শিরোপা এখন মরক্কোর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নাটকীয়তায় ভরা আফ্রিকান কাপ অব নেশন্স–এর ফাইনালে জিতে শিরোপা তুলেছিল সেনেগাল। তবে দীর্ঘ সময় পর সেই ফলাফল বদলে দিয়ে নতুন চ্যাম্পিয়ন হিসেবে মরক্কো–কে ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।

মঙ্গলবার আপিল শুনানিতে বিশৃঙ্খলা ও নিয়ম ভঙ্গের দায়ে সেনেগালকে অযোগ্য ঘোষণা করা হয় এবং মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়।

গত জানুয়ারির ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। ইনজুরি সময়ে মরক্কোর ব্রাহিম দিয়াস পেনাল্টি আদায় করলে সেই সিদ্ধান্তকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। প্রতিবাদ জানিয়ে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছাড়লে খেলা সাময়িক বন্ধ হয়ে যায়।

পরে তারা মাঠে ফিরলেও পেনাল্টি মিস করেন দিয়াস। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে গোল করে দলকে জয় এনে দেন পাপ গেয়ি।

তবে ম্যাচ শেষে মরক্কো ফুটবল ফেডারেশন আপিল করলে নতুন করে শুনানি হয়। সিএএফ তাদের টুর্নামেন্টের ৮২ নম্বর ধারা অনুযায়ী জানায়, রেফারির অনুমতি ছাড়া মাঠ ত্যাগ করলে দলকে পরাজিত ঘোষণা করা হবে।

এই রায়ের ফলে ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো আফ্রিকান শ্রেষ্ঠত্ব অর্জন করল মরক্কো। অন্যদিকে শিরোপা জিতেও তা হারাতে হলো সেনেগালকে।

তবে সেনেগাল চাইলে সুইজারল্যান্ডের লুজানে অবস্থিত ক্রীড়া আদালতে আপিল করতে পারে, যদিও সেখানে চূড়ান্ত রায় পেতে দীর্ঘ সময় লাগতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ