টি-টোয়েন্টি বিশ্বকাপে নবাগত ইতালির বিপক্ষে প্রত্যাশিত সহজ জয় পেতে বেশ বেগ পেতে হলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। শুরুতে দুটি দ্রুত উইকেট হারিয়ে ইতালি ম্যাচে দারুণ উত্তেজনা তৈরি করলেও অভিজ্ঞতার জোরে শেষ পর্যন্ত ২৪ রানের জয় নিশ্চিত করে জস বাটলারের দল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে ইতালিকে হারিয়ে সুপার এইট পর্বে জায়গা করে […]
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে নবাগত ইতালির বিপক্ষে প্রত্যাশিত সহজ জয় পেতে বেশ বেগ পেতে হলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। শুরুতে দুটি দ্রুত উইকেট হারিয়ে ইতালি ম্যাচে দারুণ উত্তেজনা তৈরি করলেও অভিজ্ঞতার জোরে শেষ পর্যন্ত ২৪ রানের জয় নিশ্চিত করে জস বাটলারের দল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে ইতালিকে হারিয়ে সুপার এইট পর্বে জায়গা করে নেয় ইংল্যান্ড। এই জয়ের ফলে ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইংল্যান্ডও পরের রাউন্ডে পৌঁছে গেল। পয়েন্ট টেবিলে চার ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ এখন ৬ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও এক ম্যাচ কম খেলায় এবং ভালো রান রেটের কারণে ওয়েস্ট ইন্ডিজ শীর্ষে রয়েছে। ফলে স্কটল্যান্ড, ইতালি ও নেপালের বিদায় নিশ্চিত হয়েছে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন উইল জ্যাকস। মাত্র ২২ বল মোকাবিলা করে ৩টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৫৩ রান করেন তিনি।
এছাড়া টম ব্যান্টন করেন ৩০ রান, ফিল সল্ট যোগ করেন ২৮। শেষ দিকে স্যাম কারানের ২৫ ও বেথেল জ্যাকবের ২৩ রানের ক্যামিও ইংল্যান্ডকে দুইশর ঘর পার করতে বড় সহায়তা করে।
২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ইতালি। তবে অধিনায়ক বেন মানেতির দুর্দান্ত ব্যাটিংয়ে তারা দ্রুত ম্যাচে ফিরে আসে। মাত্র ২২ বলেই হাফসেঞ্চুরি পূর্ণ করা মানেতি শেষ পর্যন্ত ২৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন।
তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গ্রান্ট স্টেয়ার্ট (৪৫) ও জাস্টিন মোস্কা (৪৩)। একপর্যায়ে ম্যাচের মোড় ঘুরে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও শেষ দিকে ইংল্যান্ডের অভিজ্ঞ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৮ রানে থামে ইতালির ইনিংস।
বল হাতে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন জেমি ওভারটন ও স্যাম কারান। দুজনেই ৩টি করে উইকেট নেন। এছাড়া জোফরা আর্চার শিকার করেন ২টি উইকেট।