সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৪৩ অপরাহ্ন, ৪ জুন ২০২৬

এবার পল্লবীতে একা থাকা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। পারিবারিক সমস্যার কারণে তিনি ঢাকায় একাই থাকতেন। বৃহস্পতিবার (৪ জুন) পল্লবী থানার তদন্ত কর্মকর্তা মো. হানিফ বিষয়টি […]

এবার পল্লবীতে একা থাকা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। পারিবারিক সমস্যার কারণে তিনি ঢাকায় একাই থাকতেন।

বৃহস্পতিবার (৪ জুন) পল্লবী থানার তদন্ত কর্মকর্তা মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে খবর পেয়ে পুলিশ পল্লবীর সেকশন-৬ এলাকার সি ব্লকের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে তার পৈতৃক ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন। ভবনের অন্য একটি তলায় তার এক বোন থাকলেও তিনি আলাদা থাকতেন। প্রায় ১২ বছর আগে কানাডা থেকে দেশে ফিরে আসেন সেলিনা। এরপর থেকেই তিনি ওই বাসায় একাকী জীবনযাপন করছিলেন।

স্বজনদের তথ্য অনুযায়ী, গত ২৬ মে রাতে তার ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে শেষবার কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর কারও যোগাযোগ হয়নি। পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো একসময় তার মৃত্যু ঘটে।

ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই বলছেন, দীর্ঘদিন একা বসবাস করায় তার শারীরিক অবস্থা বা খোঁজখবর নিয়মিত কেউ নিতে পারতেন না।

এর আগে গত ১ জুনও পল্লবী এলাকায় আরেক নারীর গলিত মরদেহ উদ্ধার হয়েছিল। ওই নারীর সন্তানদের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও আরেকজন প্রবাসী ছিলেন। সেই ঘটনার পর কয়েক দিনের ব্যবধানে আবারও একা থাকা এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় নগরজীবনে নিঃসঙ্গতা ও পারিবারিক বিচ্ছিন্নতা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ