সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:৫৭ অপরাহ্ন, ১১ আগস্ট ২০২৫

ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অপরাধ দমনে সামরিক ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ সিদ্ধান্ত নেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওয়াশিংটন শহরের পুলিশকে তিনি ফেডারেল সরকারের অধীনে আনবেন। একই সঙ্গে রাজধানী শহরটিতে ন্যাশনাল গার্ড সদস্যদের পাঠাবেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান রাজনীতিকদের অভিযোগ, ওয়াশিংটন অপরাধে জর্জরিত হয়ে পড়েছে। শহরটি গৃহহীন […]

ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন করলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অপরাধ দমনে সামরিক ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ সিদ্ধান্ত নেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওয়াশিংটন শহরের পুলিশকে তিনি ফেডারেল সরকারের অধীনে আনবেন। একই সঙ্গে রাজধানী শহরটিতে ন্যাশনাল গার্ড সদস্যদের পাঠাবেন।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান রাজনীতিকদের অভিযোগ, ওয়াশিংটন অপরাধে জর্জরিত হয়ে পড়েছে। শহরটি গৃহহীন মানুষের চাপে বিপর্যস্ত। একই সঙ্গে অর্থনৈতিকভাবে অব্যবস্থাপনায় ধুঁকছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি ওয়াশিংটন ডিসি স্বাধীনতা দিবস। আমরা আমাদের রাজধানীকে ফিরিয়ে আনতে যাচ্ছি।’ ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, সাত লাখ বাসিন্দার ওয়াশিংটন শহরে ন্যাশনাল গার্ডের ৮০০ সদস্য মোতায়েন করা হবে। প্রয়োজন পড়লে এই সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প যখন হোয়াইট হাউসে কথা বলছিলেন, তখন ভবনটির বাইরে জড়ো হয়েছিলেন বেশ কয়েক ডজন মানুষ। তাঁদের একজন ৬২ বছর বয়সী এলিজাবেথ ক্রিচলে। তিনি বলেন, ‘এখানে ন্যাশনাল গার্ডের একেবারেই প্রয়োজন নেই। এসব লোকদেখানো। নাটকের বড় মঞ্চ তৈরি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ