সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:৫৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৬

খামারিদের বাড়িতে রক্তমাখা হুমকির চিঠি, আতঙ্কে নির্ঘুম গ্রাম

সিরাজগঞ্জের শাহজাদপুরে গরুর খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে ডাকাতি ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিঠিতে দরজা খোলা রাখার নির্দেশ দিয়ে তা অমান্য করলে ‘জিন্দা খালাস’ করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের অন্তত ১৫টি বাড়িতে গত কয়েক দিনে এ ধরনের চিঠি পৌঁছে দেওয়া […]

খামারিদের বাড়িতে রক্তমাখা হুমকির চিঠি, আতঙ্কে নির্ঘুম গ্রাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সিরাজগঞ্জের শাহজাদপুরে গরুর খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে ডাকাতি ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিঠিতে দরজা খোলা রাখার নির্দেশ দিয়ে তা অমান্য করলে ‘জিন্দা খালাস’ করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের অন্তত ১৫টি বাড়িতে গত কয়েক দিনে এ ধরনের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে গরুর খামারিদের লক্ষ্য করেই এই ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

খামারিরা জানান, চিঠিগুলোতে নিজেদের ‘রঘু ডাকাত’ পরিচয় দিয়ে লেখা হয়েছে—ডাকাতি করতে আসবে, তাই ঘরের দরজা খোলা রাখতে হবে। অন্যথায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় শুক্রবার রাতে স্থানীয় খামারি মো. আমজাদ হোসেন শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি জানান, চিঠি পাওয়ার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার রাত জেগে পাহারা দিচ্ছে।

স্থানীয় কয়েকজন খামারি বলেন, সম্প্রতি আশপাশের কয়েকটি বাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে ডাকাতির ঘটনাও ঘটেছে। ফলে রক্তমাখা হুমকির চিঠি পাওয়ার পর ভয়ের মাত্রা আরও বেড়ে গেছে।

টেকুয়াপাড়া গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের প্রায় প্রতিটি পরিবারই গরু লালনপালনের সঙ্গে জড়িত। ঈদকে কেন্দ্র করে এসব গরু বিক্রি করেই অনেকে সারা বছরের বড় অংশের আয় করেন। কিন্তু হঠাৎ এমন হুমকির ঘটনায় সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।

স্থানীয় একটি ক্লাবের সদস্যরা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন বলেও জানা গেছে। গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশও টহল জোরদার করেছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, বিষয়টি জানার পর দ্রুত পদক্ষেপ নিতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানিয়েছেন, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং কোনো ধরনের অপরাধমূলক তৎপরতা বরদাশত করা হবে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ