সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৪১ পিএম, ১ অক্টোবর ২০২৬

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ আবারও একসঙ্গে হয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও মন্দিরের পুরোহিতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। […]

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ক্ষমতাচ্যুত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ আবারও একসঙ্গে হয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও মন্দিরের পুরোহিতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কল্যাণে যেসব কর্মসূচি বাস্তবায়ন করছে, সেগুলো বাধাগ্রস্ত করতেই ‘গুপ্ত রাজনীতি’ ও ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীরা তৎপর হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, যারা ‘গুপ্ত রাজনীতি’ করে এবং স্বৈরাচারী শাসনব্যবস্থার রাজনীতি চর্চা করে, তাদের জনগণের ভাগ্য পরিবর্তনের কোনো কর্মসূচি নেই। তারা শুধু ক্ষমতা দখলের রাজনীতিতে ব্যস্ত।

তিনি বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হলে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে নৈরাজ্য সৃষ্টি হলে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে নেওয়া উদ্যোগগুলোও ব্যাহত হবে।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় ব্যক্তিদের সম্মাননার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরি হলে এসব জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে কি না, সে বিষয়টি জনগণকে বিবেচনা করতে হবে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের নিয়মিত সহায়তা এবং কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশকের মতো কৃষি উপকরণে সহায়তা দেওয়ার কথা জানান তিনি। তারেক রহমান বলেন, এসব কর্মসূচির মাধ্যমে ধীরে ধীরে মানুষের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, এরই মধ্যে সারা দেশে এক লাখের বেশি কৃষক ‘কৃষক কার্ড’ পেয়েছেন।

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের ‘এক দফা’ দাবির প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, যারা এ ধরনের কর্মসূচি দিচ্ছেন, তাদের জনগণের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, ইমাম-মোয়াজ্জিনদের সম্মাননা বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণের মতো কোনো কর্মসূচি আছে কি না।

এ প্রসঙ্গে বিএনপির বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন, ইমাম-মোয়াজ্জিনদের সম্মাননা, খাল খনন এবং বন্ধ থাকা কল-কারখানা চালুর উদ্যোগ সরকারের কর্মসূচির মধ্যে রয়েছে।

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত সরকারের মধ্যে যোগাযোগের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, ক্ষমতাচ্যুত সরকার দেশ ছাড়ার কয়েকদিন পরই ওই বাহিনীর লোকজনের পক্ষ থেকে তাদের ফিরে আসা বা কাজ করার বিষয়ে আপত্তি না থাকার কথা বলা হয়েছিল। এ দুই পক্ষ অতীতেও একসঙ্গে কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৮৬, ১৯৯১ এবং সাম্প্রতিক নির্বাচনেও তারা একসঙ্গে কাজ করেছে বলে তার দাবি। এ কারণেই ওই গোষ্ঠীকে ‘গুপ্ত’ বলা হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন, কারাবাস ও ‘গায়েবি মামলা’র প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, আগের সরকারের বিরুদ্ধে জনগণই রাজপথে নেমেছিল। তীব্র প্রতিবাদ ও গণআন্দোলনের মুখে ৫ আগস্ট ওই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: বাসস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ