উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েক মৌসুম ধরেই আলাদা উত্তেজনার জন্ম দিয়ে আসছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই। সেই প্রতিদ্বন্দ্বিতা আরও একবার নতুন অধ্যায়ে পৌঁছাতে যাচ্ছে। ২০২৫–২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আবারও মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি—স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ফ্রান্সের নিয়নে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় শেষ ষোলোর […]
ছবি: সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েক মৌসুম ধরেই আলাদা উত্তেজনার জন্ম দিয়ে আসছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই। সেই প্রতিদ্বন্দ্বিতা আরও একবার নতুন অধ্যায়ে পৌঁছাতে যাচ্ছে। ২০২৫–২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আবারও মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি—স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
ফ্রান্সের নিয়নে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় শেষ ষোলোর ড্র অনুষ্ঠান। সেখানেই নির্ধারিত হয় এই বহুল প্রতীক্ষিত মহারণ। রিয়াল-সিটি দ্বৈরথ ছাড়াও ড্রয়ে উঠে এসেছে আরও কয়েকটি জমজমাট ম্যাচ, যা ফুটবলপ্রেমীদের বাড়তি রোমাঞ্চ দেবে।
ড্র অনুযায়ী, গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়া ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইংলিশ ক্লাব চেলসিও আবার লড়বে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। এছাড়া নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পড়েছে বার্সেলোনা, আর্সেনালের প্রতিপক্ষ বায়ার লেভারকুজেন, আর টটেনহাম হটস্পারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অ্যাথলেটিকো মাদ্রিদ।
অন্য ম্যাচগুলোতেও রয়েছে দারুণ উত্তেজনার সম্ভাবনা। আটালান্টা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের, গালাতাসারের প্রতিপক্ষ লিভারপুল এবং বোডো/গ্লিমট খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে।
শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ মার্চ। ফিরতি লেগের লড়াই হবে ১৭ ও ১৮ মার্চ। দুই লেগের ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পূর্ণ ড্র তালিকা:
রিয়াল মাদ্রিদ (স্পেন) – ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)
বোডো/গ্লিমট (নরওয়ে) – স্পোর্টিং (পর্তুগাল)
প্যারিস সেন্ট জার্মেই (ফ্রান্স) – চেলসি (ইংল্যান্ড)
নিউক্যাসল ইউনাইটেড (ইংল্যান্ড) – বার্সেলোনা (স্পেন)
গালাতাসারে (তুরস্ক) – লিভারপুল (ইংল্যান্ড)
অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন) – টটেনহ্যাম হটস্পার (ইংল্যান্ড)
আটালান্টা (ইতালি) – বায়ার্ন মিউনিখ (জার্মানি)
বায়ার লেভারকুজেন (জার্মানি) – আর্সেনাল (ইংল্যান্ড)
এই ড্রয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে শুরু থেকেই জমে উঠবে উত্তেজনা—এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।