শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে রাষ্ট্রীয় পর্যায়ে গড়িমসি ও অসহযোগিতার অভিযোগ তুলে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়। সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান […]
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে রাষ্ট্রীয় পর্যায়ে গড়িমসি ও অসহযোগিতার অভিযোগ তুলে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়। সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এ বিষয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হোক।
জাবের অভিযোগ করেন, হত্যা মামলার বাদী হওয়া সত্ত্বেও তদন্তের কোনো অগ্রগতি বা তথ্য তাদের জানানো হচ্ছে না। উল্টো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হলে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকেই এর দায় নিতে হবে।
এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা ব্যর্থ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন জাবের। তিনি জানান, গত চার দিন ধরে সব ধরনের প্রচেষ্টা করেও ড. ইউনূসের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি।
ইনকিলাব মঞ্চের এ দাবি আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, যেখানে হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখও একাধিকবার পিছিয়েছে।