সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:২৫ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

জিম্বাবুয়েকে উড়িয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের

টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দুর্দান্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে ভয়ংকর তাণ্ডব চালিয়ে জিম্বাবুয়েকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুরুতেই শক্ত বার্তা দিল ক্যারিবীয়রা। ম্যাচের নিয়ন্ত্রণ শুরুতেই নিজেদের হাতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের ফিল্ডার তাশিঙ্গা মুসেকিওয়ার দুটি সহজ ক্যাচ মিসের সুযোগ কাজে লাগান শিমরন হেটমায়ার। জীবন পেয়ে তিনি রীতিমতো ধ্বংসযজ্ঞ চালান। মাত্র ৩৪ বলে […]

জিম্বাবুয়েকে উড়িয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দুর্দান্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে ভয়ংকর তাণ্ডব চালিয়ে জিম্বাবুয়েকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুরুতেই শক্ত বার্তা দিল ক্যারিবীয়রা।

ম্যাচের নিয়ন্ত্রণ শুরুতেই নিজেদের হাতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের ফিল্ডার তাশিঙ্গা মুসেকিওয়ার দুটি সহজ ক্যাচ মিসের সুযোগ কাজে লাগান শিমরন হেটমায়ার। জীবন পেয়ে তিনি রীতিমতো ধ্বংসযজ্ঞ চালান। মাত্র ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।

তার সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল, যিনি ৩৫ বলে ৫৯ রান করেন। শেরফান রাদারফোর্ড ১৩ বলে অপরাজিত ৩১ এবং রোমারিও শেফার্ড ১০ বলে ২১ রান যোগ করেন। এই সম্মিলিত ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ, যা চলমান আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় আফ্রিকার দলটি। অধিনায়ক সিকান্দার রাজা ২০ বলে ১৭ রান করলেও ইনিংস এগিয়ে নেওয়ার মতো বড় ভূমিকা রাখতে পারেননি। মায়ার্স করেন ২৮ রান।

শেষদিকে ব্র্যাড ইভান্স কিছুটা লড়াই করেন। তিনি ২১ বলে পাঁচটি ছক্কায় ৪৩ রান করেন, তবে এতে কেবল হারের ব্যবধানই কমে। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

এই দাপুটে জয়ে সুপার এইট পর্বে শক্ত অবস্থান তৈরি করে নিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২৫৪/৬
হেটমায়ার ৮৫, পাওয়েল ৫৯, রাদারফোর্ড ৩১*, শেফার্ড ২১
বোলিং: মুজারাবানি ২/৪২, এনগারাভা ২/৪৭

জিম্বাবুয়ে: ১৭.৪ ওভারে ১৪৭
ইভান্স ৪৩, মায়ার্স ২৮, রাজা ১৭
বোলিং: মোতি ৪/২৮, আকিল ৩/২৮, ফোর্ড ২/২৭

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে জয়ী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ