সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:৪৪ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ঝড়ো পারফরম্যান্সে ওমানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে দুর্দান্ত বোলিংয়ে ওমানকে মাত্র ১০৫ রানের মধ্যে গুটিয়ে দেয় তারা। এরপর মিচেল মার্শ ও ট্রাভিস হেডের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে দ্রুততম রান তাড়ার রেকর্ড গড়ে দলটি। এর […]

ঝড়ো পারফরম্যান্সে ওমানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে দুর্দান্ত বোলিংয়ে ওমানকে মাত্র ১০৫ রানের মধ্যে গুটিয়ে দেয় তারা। এরপর মিচেল মার্শ ও ট্রাভিস হেডের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে দ্রুততম রান তাড়ার রেকর্ড গড়ে দলটি। এর আগে ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডও একই সময়ে ম্যাচ জিতেছিল।

অস্ট্রেলিয়া চাইলে ম্যাচটি ১০ উইকেটে জিততে পারত। তবে জয় থেকে ১৩ রান দূরে থাকতে ওপেনার ট্রাভিস হেড ১৯ বলে ৩২ রান করে আউট হলে সেই সম্ভাবনা শেষ হয়। অধিনায়ক মিচেল মার্শ ৩৩ বলে অপরাজিত ৬৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। তিন নম্বরে নামা জশ ইংলিস ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।

এর আগে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সেই মূলত সহজ হয়ে যায় ম্যাচ। লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ২১ রানে ৪ উইকেট নিয়ে ওমানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল নেন ২ উইকেট। দুর্দান্ত এই বোলিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান জাম্পা।

সংক্ষিপ্ত স্কোর

ওমান: ১০৪ অলআউট, ১৬.২ ওভার (ওয়াসিম ৩২; জাম্পা ৪/২১, ম্যাক্সওয়েল ২/১৩)
অস্ট্রেলিয়া: ১০৮/১, ৯.৪ ওভার (মার্শ ৬৪*, হেড ৩২; শাকিল ১/২৯)
ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অ্যাডাম জাম্পা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ