সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ইতিহাস ও ঐতিহ্য
২:২৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কো স্বীকৃতি

বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি এবার জায়গা করে নিল ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ সুখবরটি শেয়ার করেন। পোস্টে তিনি জানান, টাঙ্গাইল শাড়ি আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। এ অর্জনের জন্য ইউনেস্কোতে দায়িত্ব পালন করা দলের […]

টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কো স্বীকৃতি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি এবার জায়গা করে নিল ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ সুখবরটি শেয়ার করেন। পোস্টে তিনি জানান, টাঙ্গাইল শাড়ি আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। এ অর্জনের জন্য ইউনেস্কোতে দায়িত্ব পালন করা দলের সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

হাতে তৈরি টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের বুননশিল্পের এক সমৃদ্ধ ঐতিহ্য। এ শাড়িকে এর অঞ্চলভিত্তিক বিশেষত্বের কারণে শিল্প মন্ত্রণালয় ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করে।

জাতীয় ঐতিহ্যের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের বয়নশিল্পকে আরও শক্তিশালী করে তুলবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ