ঘরের মাঠে টানা তিন জয়ে দুর্দান্ত শুরু করলেও শেষ পর্যন্ত সুপার এইট পর্বেই থেমে গেল শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান। নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরে টানা তৃতীয় পরাজয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিল লঙ্কানরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৮ রান। জবাবে […]
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে টানা তিন জয়ে দুর্দান্ত শুরু করলেও শেষ পর্যন্ত সুপার এইট পর্বেই থেমে গেল শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান। নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরে টানা তৃতীয় পরাজয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিল লঙ্কানরা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৮ রান। জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় মাত্র ১০৭ রানে।
নিউজিল্যান্ডের ইনিংসে দ্রুত উইকেট পড়লেও অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাকঙ্কির ৪৭ বলে ৮৪ রানের জুটি দলকে লড়াকু পুঁজি এনে দেয়। স্যান্টনার করেন ২৬ বলে ৪৭ রান, ম্যাকঙ্কি ২৩ বলে ৩১। শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা ও দুশমন্থ চামিরা নেন ৩টি করে উইকেট।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই পাথুম নিসাঙ্কা আউট হন। ৮.২ ওভারে ৪ উইকেটে মাত্র ২৯ রানে পরিণত হয় লঙ্কান ইনিংস। পরে কামিন্দু মেন্ডিস (৩১) ও দুনিথ ওয়েলালাগে (২৯) কিছুটা লড়াই করলেও বড় ব্যবধানের হার এড়ানো সম্ভব হয়নি।
এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকল নিউজিল্যান্ড। আর দুই ম্যাচেই হেরে নিশ্চিত বিদায় শ্রীলঙ্কার।