সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
১:৫৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, কর পরিশোধ না করার বিষয়ে গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে এ রায় দেওয়া […]

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, কর পরিশোধ না করার বিষয়ে গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে এ রায় দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটিকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে বলেন, এনবিআরের দাবি করা করের বৈধতা চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে রিট করেছিলেন। আদালত সেই রুল খারিজ করে দেওয়ায় এনবিআরের কর দাবিই বহাল থাকল।

রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার বিষয়টি তারা বিবেচনা করছেন। এ বিষয়ে মক্কেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কর পরিশোধের সময়সীমা সম্পর্কে আইনজীবী জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার ওই রিটের রুলের ওপর রায় ঘোষণা করলেন আদালত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ