সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:৩৩ পূর্বাহ্ন, ১৮ আগস্ট ২০২৫

ঢাকা উত্তর শ্রমিক লীগ সভাপতি হুমায়ুন গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিটিটিসি সূত্রে জানা যায়, রোববার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি […]

ঢাকা উত্তর শ্রমিক লীগ সভাপতি হুমায়ুন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, রোববার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ