বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক Tamim Iqbal-কে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এনএসসি জানিয়েছে, নবগঠিত এই অ্যাডহক কমিটির মেয়াদ হবে তিন মাস। […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক Tamim Iqbal-কে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
এনএসসি জানিয়েছে, নবগঠিত এই অ্যাডহক কমিটির মেয়াদ হবে তিন মাস। এই সময়ের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচন আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে গত বিসিবি নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও উপস্থাপন করা হয়। আমিনুল এহসান বলেন, বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে International Cricket Council-কে জানানো হয়েছে। একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটির সদস্যদের নাম এবং নির্বাচনী অনিয়ম সংক্রান্ত তদন্ত প্রতিবেদনও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হয়েছে।
অ্যাডহক কমিটির সদস্যরা
সভাপতি: Tamim Iqbal
সদস্য: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, Minhajul Abedin, Athar Ali Khan, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।