ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট The Hundred-এ এবার বড় পরিবর্তন আসছে। আগের মতো প্লেয়ার্স ড্রাফট নয়, প্রথমবারের মতো নিলামের মাধ্যমে দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। তবে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র দুজন— মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। রিশাদকে রাখা হয়েছে ‘টায়ার-১ স্পিন’ ক্যাটাগরিতে। অন্যদিকে […]
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট The Hundred-এ এবার বড় পরিবর্তন আসছে। আগের মতো প্লেয়ার্স ড্রাফট নয়, প্রথমবারের মতো নিলামের মাধ্যমে দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। তবে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র দুজন— মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
রিশাদকে রাখা হয়েছে ‘টায়ার-১ স্পিন’ ক্যাটাগরিতে। অন্যদিকে মোস্তাফিজ রয়েছেন লং-লিস্টে, তবে তিনি সর্বোচ্চ এক লাখ পাউন্ড রিজার্ভ প্রাইসের তালিকায় অন্তর্ভুক্ত। রিশাদের রিজার্ভ মূল্য ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশের বাকি ক্রিকেটাররা ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে থাকলেও কেউ চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।
আগামী ১২ মার্চ লন্ডনে বসবে এবারের নিলাম। গত সপ্তাহে মোট ৭১২ জন পুরুষ ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন, সেখান থেকে ২৪৭ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। প্রথমবারের মতো এবারের নিলামে যুক্তরাষ্ট্রের ১০ জন ক্রিকেটারও থাকছেন।
এর আগে টুর্নামেন্টের দলগুলো ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় নিত। তবে ষষ্ঠ আসরের আগে কাঠামোগত পরিবর্তন এনে নিলাম পদ্ধতিতে যাচ্ছে আয়োজকরা।
এদিকে রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কথাও শোনা যাচ্ছিল। বিশেষ করে আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাদের নিয়ে বিড না করার সম্ভাবনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।