ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট The Hundred–এ দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৬ আসরের নিলামে তাকে ১ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে Birmingham Phoenix। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা। এবারই প্রথম ১০০ বলের এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর মাধ্যমে দ্য হান্ড্রেডে দল পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবেও ইতিহাস গড়লেন তিনি। লন্ডনের […]
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট The Hundred–এ দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৬ আসরের নিলামে তাকে ১ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে Birmingham Phoenix। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।
এবারই প্রথম ১০০ বলের এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর মাধ্যমে দ্য হান্ড্রেডে দল পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবেও ইতিহাস গড়লেন তিনি।
লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত নিলামে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়। চূড়ান্ত তালিকায় মোস্তাফিজের সঙ্গে বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন থাকলেও তিনি কোনো দল পাননি।
৩০ বছর বয়সী মোস্তাফিজকে তার ভিত্তিমূল্যেই দলে নেয় বার্মিংহাম ফিনিক্স। এই দলে তার সতীর্থ হিসেবে থাকবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা।
আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হান্ড্রেডের পঞ্চম আসর। এতে ইংল্যান্ডের আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে।