সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১২:৪০ পিএম, ২ এপ্রিল ২০২৬

নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে ক্ষোভ প্রকাশ রুমিন ফারহানার

নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদের অধিবেশনে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের হস্তক্ষেপ ও বিচার দাবি করেন। অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের সূত্র ধরে […]

নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে ক্ষোভ প্রকাশ রুমিন ফারহানার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদের অধিবেশনে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের হস্তক্ষেপ ও বিচার দাবি করেন।

অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের সূত্র ধরে রুমিন ফারহানা অভিযোগ করেন, সংসদে উপস্থিত তার নিজে এবং আরও দুইজন নারী সহকর্মীর বিরুদ্ধে বর্তমান সংসদেরই একজন সদস্য জনসমক্ষে কদর্য ও অবমাননাকর ভাষায় বক্তব্য দিয়েছেন।

বক্তব্যের শুরুতে রুমিন ফারহানা বলেন, “স্পিকার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে খবর প্রকাশিত হয়েছে যে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদেরই আরেকজন সদস্য ওয়াজ মাহফিলে অত্যন্ত কুৎসিত ভাষায় কথা বলেছেন। যে ভাষায় তারা বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। আমি বিষয়টি সংসদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি দেখবেন।”

তার এই অভিযোগের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাননীয় সংসদ সদস্যকে কার্যপ্রণালি বিধি পড়লে জানা যাবে, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন নিয়ে পয়েন্ট অব অর্ডার তোলা যায় না।

সংসদে এ সময় নারী এমপিদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় অন্য সদস্যদের মধ্যেও গুঞ্জন ও আলোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে অধিবেশন কক্ষে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ