নিউইয়র্কের ব্রঙ্কসের নরউড এলাকায় দায়িত্বের বাইরে থাকা এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ৪৮ মিনিটের দিকে ইস্ট ২০৮ স্ট্রিট ও রোশাম্বো অ্যাভিনিউয়ের কাছাকাছি এলাকায় ওই কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হন। ঘটনার সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। ছুরিকাঘাতে […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ব্রঙ্কসের নরউড এলাকায় দায়িত্বের বাইরে থাকা এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ৪৮ মিনিটের দিকে ইস্ট ২০৮ স্ট্রিট ও রোশাম্বো অ্যাভিনিউয়ের কাছাকাছি এলাকায় ওই কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হন।
ঘটনার সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। ছুরিকাঘাতে আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে সর্বশেষ তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে কী কারণে ওই কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে, হামলাকারী কে এবং এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং হামলার পেছনে কোনো নির্দিষ্ট কারণ ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে এনওয়াইপিডি। পুলিশ এ ঘটনায় আরও তথ্য সংগ্রহ করছে।
সূত্র: আওয়াজবিডি