যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বুধবার আগুনের গোলা ও বিস্ফোরণের মতো শব্দ শোনা যেতে পারে। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এটি বাস্তব কোনো বিস্ফোরণ বা হামলার ঘটনা নয়; বরং চলচ্চিত্র বা টেলিভিশন ধারাবাহিকের দৃশ্যধারণের অংশ হিসেবে কৃত্রিম বিস্ফোরণের আয়োজন করা হবে। নিউইয়র্ক সিটির জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টার […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বুধবার আগুনের গোলা ও বিস্ফোরণের মতো শব্দ শোনা যেতে পারে। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এটি বাস্তব কোনো বিস্ফোরণ বা হামলার ঘটনা নয়; বরং চলচ্চিত্র বা টেলিভিশন ধারাবাহিকের দৃশ্যধারণের অংশ হিসেবে কৃত্রিম বিস্ফোরণের আয়োজন করা হবে।
নিউইয়র্ক সিটির জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে ব্রুকলিন নেভি ইয়ার্ডের কাছে ওয়াশিংটন অ্যাভিনিউ ও ফ্লাশিং অ্যাভিনিউ এলাকায় এই দৃশ্যধারণের কার্যক্রম চলবে। এ সময় প্রায় ২০ ফুট উঁচু আগুনের গোলার দৃশ্য তৈরি করা হবে। ফলে আশপাশের এলাকায় আগুনের শিখা ও বিস্ফোরণের মতো শব্দ শোনা বা দেখা যেতে পারে।
অভিনয়শিল্পী সংগ্রহবিষয়ক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জনপ্রিয় একটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের অন্তত একটি ধারাবাহিকের দৃশ্যধারণ ব্রুকলিনে ১৫ অক্টোবর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।
এ কারণে নির্ধারিত এলাকায় আগুনের গোলা বা বিস্ফোরণের মতো শব্দ শোনা গেলে তা দৃশ্যধারণের অংশ হতে পারে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের বিষয়টি বিবেচনায় রেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আওয়াজবিডি