সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১২:৫৭ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের সাবওয়েতে ব্যাগ আটকে ট্রেনের সঙ্গে টেনে নেওয়ায় যাত্রীর মৃত্যু

নিউইয়র্কের ব্রুকলিনে সাবওয়ে ট্রেনের দরজায় ব্যাগ আটকে এক যাত্রীকে টেনে নেওয়ার ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ইয়াও বোহেনি, বয়স ৫৭ বছর। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রুকলিনের বেডফোর্ড-স্টাইভেস্যান্ট এলাকার ইউটিকা অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বোহেনি একটি এ ট্রেন থেকে নামার সময় তার ব্যাগ ট্রেনের দরজায় আটকে […]

নিউইয়র্কের সাবওয়েতে ব্যাগ আটকে ট্রেনের সঙ্গে টেনে নেওয়ায় যাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের ব্রুকলিনে সাবওয়ে ট্রেনের দরজায় ব্যাগ আটকে এক যাত্রীকে টেনে নেওয়ার ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ইয়াও বোহেনি, বয়স ৫৭ বছর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রুকলিনের বেডফোর্ড-স্টাইভেস্যান্ট এলাকার ইউটিকা অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বোহেনি একটি এ ট্রেন থেকে নামার সময় তার ব্যাগ ট্রেনের দরজায় আটকে যায়।

ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ব্যাগসহ বোহেনিকেও পেছনের দিকে টেনে নেয়। একপর্যায়ে তিনি ট্রেনের মাঝের অংশের দিকে চলে যান এবং ট্র্যাকের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার কিছু পর তারা দুর্ঘটনার খবর পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তরমুখী এ ট্রেনের ট্র্যাকের ওপর বোহেনিকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর কারণ চূড়ান্তভাবে নির্ধারণ করবে নিউইয়র্ক সিটি অফিস অব চিফ মেডিকেল এক্সামিনার।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, নিহতের ব্যাকপ্যাক ট্রেনের দরজায় আটকে যায়। পরে পুলিশ তথ্যটি সংশোধন করে জানায়, সেটি ছিল একটি শপিং ব্যাগ।

ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এনওয়াইপিডি জানিয়েছে, এ ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তবে ঠিক কীভাবে ব্যাগটি দরজায় আটকে গেল এবং ট্রেন চলার আগে ঘটনাটি শনাক্ত করা সম্ভব হয়নি কেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাটি দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি জরুরি নম্বর ৯১১-এ ফোন করে পুলিশকে খবর দেন।

এদিকে, ট্রেনের দরজায় কোনো ব্যাগ বা যাত্রীর শরীরের অংশ আটকে গেলে ট্রেন ছাড়ার আগে তা শনাক্ত করার জন্য কী ধরনের নিরাপত্তাব্যবস্থা কাজ করে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)-এর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নিউইয়র্কের সাবওয়েতে দরজায় আটকে যাত্রী টেনে নেওয়ার ঘটনা অতীতেও ঘটেছে। ২০২২ সালে ম্যানহাটনের কলম্বাস সার্কেল স্টেশনে একই ধরনের ঘটনায় ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ