সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৩:১১ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬

নিউইয়র্কে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর

আগামী ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর। উৎসবের উদ্বোধনী দিনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের আরটিভি থিয়েটারে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্র নয়া মানুষ। আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস বেদনার বালুচরে অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্য ও সংলাপে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন আ. মা. […]

নিউইয়র্কে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর। উৎসবের উদ্বোধনী দিনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের আরটিভি থিয়েটারে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্র নয়া মানুষ।

আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস বেদনার বালুচরে অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্য ও সংলাপে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশুশিল্পী ঊষশী।

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, নয়া মানুষ ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে এই আয়োজনটি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এখানে শুধু বাংলাদেশের নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শন ও পুরস্কৃত করা হবে।

তিনি বলেন, এই উৎসব দেশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিতে এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুপার সাইক্লোন সিত্রাংয়ের সময় চাঁদপুরের দুর্গম কানুদীর চরে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস।

চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু এবং শোভন রায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশের নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। আগামী ২ আগস্ট সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের প্রথম আয়োজন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ