যুক্তরাষ্ট্রজুড়ে সরবরাহ করা হাজার হাজার কেস পিনাট বাটার বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। পণ্যগুলোতে বিদেশি বস্তু থাকার সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)। এফডিএ জানায়, উৎপাদনকারী প্রতিষ্ঠান Ventura Foods LLC একটি ফিল্টারে নীল রঙের প্লাস্টিকের টুকরা শনাক্ত করার পর স্বেচ্ছায় রিকল বা বাজার থেকে পণ্য […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রজুড়ে সরবরাহ করা হাজার হাজার কেস পিনাট বাটার বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। পণ্যগুলোতে বিদেশি বস্তু থাকার সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)।
এফডিএ জানায়, উৎপাদনকারী প্রতিষ্ঠান Ventura Foods LLC একটি ফিল্টারে নীল রঙের প্লাস্টিকের টুকরা শনাক্ত করার পর স্বেচ্ছায় রিকল বা বাজার থেকে পণ্য প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করে। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পণ্যগুলো বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রত্যাহারকৃত এই পণ্যগুলো যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি অঙ্গরাজ্যে বিতরণ করা হয়েছিল। এর মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সি রাজ্যেও বিপুল পরিমাণ পণ্য সরবরাহ করা হয়েছে বলে নিশ্চিত করেছে এফডিএ।
প্রত্যাহারকৃত পণ্যের তালিকা
রিকল তালিকায় অন্তর্ভুক্ত পণ্যগুলো হলো—
Creamy Peanut Butter (০.৭৫ আউন্স) — বিতরণকারী: US Foods
Peanut Butter (০.৫ আউন্স) — বিতরণকারী: DYMA Brands, Inc.
Flavor Fresh Peanut Butter (০.৭৫ আউন্স) — বিতরণকারী: DYMA Brands, Inc.
House Recipe Creamy Peanut Butter (০.৭৫ আউন্স) — বিতরণকারী: Sysco Corporation
Katy’s Kitchen Smooth Peanut Butter (০.৭৫ আউন্স) — বিপণনকারী: Independent Marketing Alliance
Creamy Peanut Butter (০.৭৫ আউন্স) — একচেটিয়া বিতরণকারী: Gordon Food Service
Creamy Peanut Butter (১.১২ আউন্স) — বিতরণকারী: DYMA Brands, Inc.
এফডিএ এই রিকলকে ‘ক্লাস ২’ শ্রেণিভুক্ত করেছে। এর অর্থ, এই পণ্যগুলো ব্যবহার করলে সাময়িক বা চিকিৎসার মাধ্যমে নিরাময়যোগ্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, যদিও তা জীবননাশের আশঙ্কা তৈরি করে না।
ভোক্তাদের প্রতি সতর্কবার্তা
এফডিএ ভোক্তাদের এসব পণ্য ব্যবহার না করার এবং যেখান থেকে কেনা হয়েছে সেখানে ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বিক্রয় বন্ধ করে বাজার থেকে সব পণ্য তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গুরুতর স্বাস্থ্যঝুঁকির রিপোর্ট পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।