জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে নিয়ে আইনগত পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছেন—এমন বক্তব্যের পর ট্রাম্প এই অবস্থান স্পষ্ট করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হবে না এবং নিউইয়র্ক […]
ছবি: সংগৃহীত
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে নিয়ে আইনগত পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছেন—এমন বক্তব্যের পর ট্রাম্প এই অবস্থান স্পষ্ট করেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হবে না এবং নিউইয়র্ক সফরে তাঁর নিরাপত্তা ও অবাধ উপস্থিতি নিশ্চিত থাকবে। ট্রাম্পের এই মন্তব্যকে মামদানির সাম্প্রতিক বক্তব্যের সরাসরি জবাব হিসেবে দেখা হচ্ছে।
মামদানি সম্প্রতি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) ২০২৪ সালের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহু নিউইয়র্কে এলে আইনগতভাবে কী করা সম্ভব, তা নিয়ে তাঁর প্রশাসন শহরের আইন বিভাগের সঙ্গে আলোচনা করছে। তবে তিনি এটিও স্পষ্ট করেন, শহর কর্তৃপক্ষ আইন যা অনুমোদন করে, তার বাইরে যাবে না।
এদিকে নেতানিয়াহু মামদানির মন্তব্যের সমালোচনা করে বলেন, তিনি মনে করেন মেয়র মামদানি গোপনে যুক্তরাষ্ট্রকে ঘৃণা করেন। বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন জাতিসংঘের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে সম্ভাব্য নিরাপত্তা ও কূটনৈতিক টানাপোড়েন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই আইসিসির এখতিয়ার স্বীকার করে না।
সূত্র: রয়টার্স, আল জাজিরা।